ত্বকের জন্য ইলাস্টিন কতটা প্রয়োজনীয়?
আমাদের ত্বকের সৌন্দর্যের জন্য ইলাস্টিসিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই ইলাস্টিসিটি আসে মূলত ইলাস্টিন নামক প্রোটিন থেকে। এই প্রোটিনই আমাদের ত্বককে চারপাশে ছড়িয়ে যেতে সাহায্য করে।
ইলাস্টিন ও কোলাজেনের মধ্যকার পার্থক্য কী?
ইলাস্টিন ও কোলাজেন দুটোই আমাদের ত্বকের জন্য উপকারী এবং একই রকমের কাজ করে। তবে ইলাস্টিন এক্ষেত্রে ত্বককে শক্ত রাখতে সাহায্য করে এবং অনেক বেশি নমনীয় রাখে।
আপনার ত্বকে পর্যাপ্ত ইলাস্টিন আছে কিনা জানবেন কীভাবে?
আপনি খুব সহজেই এই পরীক্ষা করতে পারেন। আপনার চোখের নিচের চামড়া টেনে দেখুন সেটি কত দ্রুত পেছনে ফিরে যায়। যদি এটি পেছনে দ্রুত বাউন্স করে তাহলে বুঝতে হবে যে আপনার ত্বকে ইলাস্টিন আছে। আর যদি চামড়া বেশ খানিকটা সময় কুঁচকে থেকে তারপর ঠিক হয় তাহলে আপনার ত্বকের ইলাস্টিনের অভাব বোঝায়।

ত্বকের ইলাস্টিন কি বৃদ্ধি করা সম্ভব?
কোনো শক্ত প্রমাণ নেই যে ইলাস্টিন ত্বকে কোনোভাবে বাড়িয়ে তোলা সম্ভব। তবে পেপটাইডস আছে এমন পণ্য ত্বকে ব্যবহার করে ত্বকের ইলাস্টিসিটি বেড়ে যায় এমনটা মনে করেন অনেক বিশেষজ্ঞই। একইসাথে কিছু রেডিও-ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট ত্বকের ইলাস্টিসিটি বৃদ্ধি করে। তবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নিশ্চিত হয়ে নিতে ভুলবেন না যেন।
Share this article