Top

অনেকেই ভেবে থাকেন তৈলাক্ত ত্বকের জন্য ময়েশ্চারাইজারের কোনো প্রয়োজন নেই। বরং বাড়তি ময়েশ্চার ত্বককে আরো বেশি তৈলাক্ত করে দেবে। বাস্তবে ব্যাপারটা কিন্তু একেবারেই এমন নয়! চলুন, জেনে নেওয়া যাক কেন তৈলাক্ত ত্বকের জন্য ময়েশ্চার আরো বেশি প্রয়োজন।

তৈলাক্ত ত্বকের জন্য ময়েশ্চারাইজার

ময়েশ্চারাইজার মূলত ত্বককে আর্দ্র রাখে, লোমকূপ পরিষ্কার করতে সাহায্য করে। তৈলাক্ত ত্বকে ব্রণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ, এমন ত্বকে লোমকূপ আকারে বড় হয় এবং তাতে তেল ও ময়লা বেশি থাকায় ব্রণ জমাট বাধে দ্রুত।

ময়েশ্চারাইজার ব্যবহার করলে তৈলাক্ত ত্বকে পর্যাপ্ত পানি জমা হয় এবং এর ফলে ময়লা জমাট বাধার সুযোগ কম পায়। বিশেষ করে ময়েশ্চারাইজারে থাকা হায়ালিউরনিক এসিড ত্বকের ফ্যাটি এসিডকে দূর করতে সাআহয্য করে। ফলে ত্বক হয়ে ওঠে আরো প্রাণবন্ত, সজীব ও সুস্থ।

এখন প্রশ্ন হলো, কোন ময়েশ্চারাইজারটি আপনি বেছে নিবেন আপনার তৈলাক্ত ত্বকের জন্য? খুব সহজেই ব্রণ দূর করতে সাহায্য করে এমন ময়েশ্চার বেছে নিতে পারেন আপনি। বিশেষ করে এসিড আছে এমন ময়েশ্চারাইজার হতে পারে আপনার জন্য সেরা। তবে হ্যাঁ, এক্ষেত্রে আরো ভালো ফলাফলের জন্য চিকিৎসকের সাথেও কথা বলতে পারেন আপনি।

Post a Comment