Top

চোখের পাতা বা আইল্যাশ বড় ও ঘন হবে এমনটা চান সবাই। কিন্তু সেটা কীভাবে সম্ভব? চলুন, জেনে নেওয়া যাক আইল্যাশ বড় ও ঘন করার উপায়।

১। প্রথমেই যে আইল্যাশ প্রাকৃতিকভাবে আপনার সাথে আছে সেগুলোকে নিরাপদ করুন। এজন্য মেকআপ করার ও তোলার সময় সতর্ক থাকুন।

২। প্রসাধনীর তালিকায় ল্যাশ গ্রোথ সিরাম রাখুন। বর্তমানে আইল্যাশকে সহজেই বড় এবং ঘন করে তোলে এমন প্রচুর সিরাম রয়েছে বাজারে, যেগুলোতে বিমাটোপোরেস্ট মূল কাজটি করে থাকে। তাই চেষ্টা করুন এমন কোনো সিরামকেই বেছে নেওয়ার।

৩। প্রাকৃতিক তেল ও জেল আইল্যাশকে যেমন সুন্দর করে তোলে, তেমনি রাখে সুরক্ষিত। তাই কেমিক্যাল থেকে দূরে থাকতে চাইলে নারিকেল তেল, অ্যালো ভেরা জেল, ক্যাস্টর অয়েল ইত্যাদি ব্যবহার করুন।

৪। অনেক সময় আইল্যাশের অবস্থানের জন্য সেটি দেখতে পাতলা দেখায়। এই সমস্যা দূর করে আইল্যাশ আগা থেকে গোরা অব্দি বাকিয়ে নিতে পারেন ল্যাশ লিফটের মাধ্যমে।

৫। ভিটামিন ই চুলের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি ত্বকের জন্যও কার্যকর। তাই ভিটামিন ই সমৃদ্ধ খাবার বেশি বেশি খাদ্যতালিকায় রাখুন সুন্দর আইল্যাশের জন্য।

এছাড়াও নিয়মিত আইল্যাশ ব্রাশ করুন, গ্রিন টি পান করুন নিয়মিত। এতে করে আপনার আইল্যাশ হয়ে উঠবে আরো বেশি সুন্দর।

Post a Comment