মেকআপ করার ক্ষেত্রে যে টিপসগুলো সবসময় কাজে আসে
মেকআপ করাটা কারো কারো ক্ষেত্রে যেমন একদম সহজ ব্যাপার, আবার কারো জন্য খুবই কঠিন, এবং অনেকক্ষেত্রে রীতিমতো চিন্তায় পড়ে যেতে হয়। তবে এই টিপসগুলো একটু মাথায় রাখলে সবার জন্যই বিষয়টা সহজ হয়ে যায়। বিশেষত, নতুনদের জন্য এই টিপসগুলো বেশ উপকারে আসবে।

- একটি লিক্যুইড প্রাইমারের সাথে ফাউন্ডেশন মিশিয়ে তারপর অ্যাপ্লাই করতে হবে।
- বেজ মেকআপের আগে চোখের মেকআপ সেরে ফেলতে হবে।
- স্টেনসিল হিসেবে চামচ ব্যবহার বেশ ফলপ্রসূ।
- চোখের পাতায় কনসিলার ব্যবহার করতে হবে।
- চোখের নীচে ত্রিভূজের আকারের মতো অংশ নির্বাচন করে কনসিলার অ্যাপ্লাই করতে হবে।
- ফাউন্ডেশনের আগে কালার কারেক্টর ব্যবহার করতে হবে।
- ফাউন্ডেশন, প্রাইমার ও সানস্ক্রিন মিশিয়ে বিবি ক্রিম বানিয়ে নেওয়া যেতে পারে। আর এটা ব্যবহারে একদম ন্যাচারাল একটা লুক আসবে।
- ত্বক অমসৃণ হয়ে থাকলে যে ব্রাশ দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়েছে, সেটা দিয়ে ‘ডাউনওয়ার্ড ডিরেকশনে’ বারকয়েক ব্রাশ করে নিতে হবে।
- আইল্যাশ টিস্যু পেপার দিয়ে ধরে ব্যবহার করাই শ্রেয়।
- হাইলাইটারের সাথে কিছুটা ফাউন্ডেশন মিশিয়ে নিয়ে ব্যবহার করতে হবে।
- লিপ প্লসকে আইশ্যাডো হিসেবে ব্যবহার করা যেতে পারে।
Share this article