Top

ইদানিং ডিউয়ি স্কিন শব্দটি চারপাশে বেশ পরিচিত হয়ে উঠেছে। ডিউয়ি স্কিন বলতে মূলত চকচকে ও স্বাস্থ্যকর ত্বক বোঝায়। আপনার ত্বকে পানির পরিমাণ বেশি হলে আলোর প্রতিফলনে সেটা চকচকে হয়ে ওঠে। এই ত্বককেই ডিউয়ি বা চকচকে উজ্জ্বল ত্বক বলে ডাকা হয়। প্রশ্ন হলো, এই ডিউয়ি স্কিন আপনি পাবেন কীভাবে?

ডিউয়ি স্কিন পাওয়ার জন্য আপনাকে বেশ কয়েকটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেগুলো হলো-

১। ত্বক পরিষ্কার করা

প্রতিদিন সঠিকভাবে ত্বক পরিষ্কার করা স্বাস্থ্যকর ত্বকের জন্য প্রয়োজনীয়। অন্যথায় ত্বক শুষ্ক হয়ে উঠতে পারে। এক্ষেত্রে আপনার ত্বকের সাথে ভালো মানায়, বিশেষ করে ক্রিমি আর গোলাপজল আছে এমন কিছু ব্যবহার করুন।

২। মরা চামড়া সরিয়ে ফেলুন

কেমিক্যাল বা ফিজিক্যাল- উপাদান যেটাই হোক না কেন, নিয়মিত ত্বকের চামড়া এক্সফলিয়েট করার মাধ্যমে তুলে ফেলুন।

৩। ময়েশ্চারাইজ করুন

গ্লিসারিন বা ত্বকের জন্য মানানসই ময়েশ্চারাইজার সাথে রাখুন এবং এমন প্রসাধনী বাছুন যেটি ত্বকের ময়েশ্চার নিশ্চিত করে।

৪। ভিটামিন সি-কে প্রাধান্য দিন

ভিটামিন সি ত্বকের চকচকে ভাবকে প্রভাবিত করে। তাই এমন প্রসাধনী ব্যবহার করুন যেগুলোতে ভিটামিন সি আছে।

এছাড়াও বেশি বেশি পানি পান করুন, পর্যাপ্ত পরিমাণে ঘুমান এবং খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনুন। এতে করে আপনার ত্বকে ডিউয়ি ভাব চলে আসবে সহজেই।

Post a Comment