নানা রকম ব্রণের নানা রকম প্রতিকার
ব্রণ মানে তো ব্রণই। কিন্তু তবুও আমাদের ত্বকের এই স্পটগুলো ক্ষেত্রভেদে নানা রকমের হয়ে থাকে। কোনোটা ব্ল্যাকহেড, কোনোটা হোয়াইট, কোনোটা আবার মুখহীন একটা উঁচু ঢিবির মতো। চলুন, দেখে নেওয়া যাক ভিন্ন ভিন্ন নামের এই ব্রণগুলো হলে কী করবেন।
ব্ল্যাকহেড
খুব পরিচিত, ত্বকের উপরে কালো মাথাওয়ালা ব্রণগুলোর যদি স্কুইজ করা না যায় সেক্ষেত্রে এএইচএ ব্যবহার করে সেগুলো নরম করে ফেলতে পারেন আপনি।
পুস্টুলস
পুঁজ জমে থাকা ব্রণগুলোকেই ডাকা হয় এই নামে। বিশুদ্ধ সূঁচ দিয়ে চামড়ার আবরণ সরিয়ে দিয়ে টিস্যু দিয়ে চারপাশ থেকে চেপে আলতো করে সাদা অংশ বের করে আনুন এক্ষেত্রে।
হোয়াইটহেড
এরা চামড়ার উপরে ব্ল্যাকহেডের মতোই থাকে। তবে হোয়াইটহেডদের বের করে আনা বেশ সহজ। হালকা এক্সফলিয়েশনই এর জন্য কার্যকর।
নডুলস ও সিস্ট
এই ব্রণের কোনো মাথা থাকে না এবং কোনো লালচে অংশও থাকে না। একে খোঁচালে দাগ পড়ে যাওয়া সম্ভাবনা থাকে বিধায় চিকিৎসকের সাথে কথা বলুন নডুলসের জন্য। নডুলসের মতোই আরেকটি ব্রণ হলো সিস্ট, যেখানে পুঁজ থাকে এবং প্রচল্ড ব্যথা হয়।
পাপুলস
পাপুলসের কোনো মুখ না থাকলেও এটি লালচে হয়ে থাকে। সাধারণত নিজ থেকে এরা চলে গেলেও খোঁচালে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
Share this article
