Top

নানারকম ব্রণের মধ্যে ত্বকের হোয়াইটহেড ব্রণ মূলত তৈরি হয় লোমকূপে জমে থাকা মরা চামড়া, তেল ও ময়লার মাধ্যমে। ব্ল্যাকহেড বের করে ফেলা সহজ হলেও হোয়াইটহেড লোমকূপের মধ্যে থাকে। তাই একে সারিয়ে তোলাও বেশ কঠিন। এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে অপেক্ষা করা। তবে তাছাড়াও ঘরোয়া কিছু উপায়ে আপনি ত্বকের হোয়াইটহেডকে প্রতিহত করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো।

১। ভিটামিন এ ত্বকের প্রদাহ এবং পার্শ্বপ্রতিক্রিয়া দূর করে ত্বককে সুস্থ করে তোলে। তাই হোয়াইটহেড দূর করতে ভিটামিন এ ব্যবহার করুন।

২। টি ট্রি অয়েল প্রাকৃতিকভাবে অ্যান্টিমাইক্রোবায়াল ও অ্যান্টি-ইনফ্ল্যাম্যাটরি হওয়ায় হোয়াইটহেড সহজেই দূর করে। এক্ষেত্রে সরাসরি ত্বকেও এই তেল ব্যবহার করতে পারেন আপনি।

৩। অ্যালো ভেরা একা হোয়াইটহেড প্রতিরোধে খুব একটা কার্যকর না হলেও অন্য প্রসাধনীর সাথে একসাথে ব্যবহার করলে এটি আপনার জন্য কার্যকর হতে পারে।

এ তো গেলো প্রাকৃতিক উপায়। তবে এছাড়াও হোয়াইটহেড দূর করতে কেমিক্যাল হিসেবে ব্যবহার করতে পারেন-

১। বেনজোয়িল পারঅক্সাইড

২। স্যালিসাইলিক এসিড

৩। রেটিনয়েড ক্রিম

এছাড়া ত্বকের মরা চামড়া নিয়মিত পরিষ্কার করার আমধ্যমে হোয়াইটহেড ব্রণকে প্রতিরোধ ও নিরাময় করতে পারেন আপনি।

Post a Comment