Top

চোখগুলোকে আরও বড় বড় ও আকর্ষণীয় করে তোলার জন্য এক জোড়া আই ল্যাশের জুড়ি মেলা ভার।

গোল চোখের জন্য

গোল চোখ সাধারণত বড় বড় হয় এবং আইরিশের চারপাশ দিয়ে সাদা অংশ দেখা যায়। এক্ষেত্রে ‘উইসপি ল্যাশ’ (লম্বা ও ফ্লাফি) ব্যবহার করতে হবে। এতে করে ‘বিড়াল চোখের’ মতো একটা লুক আসবে। আর যদি ল্যাশগুলো একটু কার্ল করে নেওয়া হয় তাহলে আরো আকর্ষণীয় লাগবে।

ডিম্বাকৃতির চোখের জন্য

ডিম্বাকৃতির চোখের ক্ষেত্রে আইরিশের উপরে বা নীচে সাদা অংশ দেখা যায় না। ঘন দেখতে ল্যাশগুলো ব্যবহার করতে হবে। এতে চোখগুলো দেখতে বেশ লাগে।

ভাঁজযুক্ত পাতা বিশিষ্ট চোখ ও ছোট চোখের জন্য

চোখ খোলা থাকলে অনেকের চোখের পাতাতেই ভাঁজ পড়ে থাকে ফলে চোখ ছোট দেখায়। এরকম ও ছোট আকারের চোখের ক্ষেত্রে অপেক্ষাকৃত ছোট ল্যাশ ব্যবহার করতে হবে। এছাড়াও কিছু ল্যাশ থাকে যেগুলোর মাঝখানটা লম্বা এবং দুই সাইডে খাট হয়, সেগুলো ব্যবহার করলে চোখ সুন্দর দেখায়।

গভীর চোখের জন্য ল্যাশ

যাদের চোখ কোটরের একটু ভেতরের দিকে থাকে তাদের ক্ষেত্রে লম্বা ও কার্ল ল্যাশ ব্যবহার করতে হবে।

Post a Comment