Top

প্রতিটি বাসাবাড়িতেই খুঁজলে এক কৌটো ভ্যাসলিন পাওয়ায় যায়। তবে এর সঠিক ব্যবহার সম্পর্কে জানেন না অনেকেই। চলুন, আজ জেনে নেওয়া যাক ভ্যাসলিনের সঠিক ব্যবহার!

১। ভ্যাসলিনের সবচেয়ে বহুল প্রচলিত ব্যবহার হলো ত্বকের শুষ্কতা রোধ করা। এই কাজে আপনি অবশ্যই ভ্যাসলিন ব্যবহার করতে পারেন।

২। ভ্যাসলিনের আরেকটি উপকারী দিক হলো এটি মেক আপ খুব সহজে ও নিরাপদে তুলতে সাহায্য করে!

৩। হাইলাইটারের জন্য অনেক খরচ না করে ভ্যাসলিন দিয়েই কিন্তু গাল হাইলাইট করতে পারেন আপনি!

৪। চুলের আগা ফেটে যাচ্ছে? এর প্রতিরোধক হিসেবে ভ্যাসলিন চুলে মাখতে পারেন আপনি!

৫। পারফিউম ব্যবহারের আগে উক্ত স্থানে একটু ভ্যাসলিন মেখে নিন। আপনার পারফিউমের সুঘ্রাণ অনেক সময় স্থায়ী হবে!

৬। ত্বকের ছোটখাট কালশিটে আর পোড়াভাব দূর করতে ভ্যাসলিন বেশ কার্যকর। তাই চাইলে সাধারণ এই সমস্যার প্রতিষেধক হিসেবে ভ্যাসলিন বেছে নিতেই পারেন!

৭। শিশুর ডায়াপার র‍্যাশ বা অ্যাটোপিক ডার্মিটিটিস রোধ করতে ব্যবহার করতে পারেন ভ্যাসলিন।

৮। ত্বকের চুলকানি দূর করতে উক্ত স্থানে ভ্যাসলিন ব্যবহার করতে পারেন!

Post a Comment