Top

ত্বকের সবচেয়ে উপরের স্তরকে স্কিন ব্যারিয়ার বলা হয়। এটি ত্বকে পানির পরিমাণ ঠিক রেখে ময়েশ্চার নিশ্চিত করে বিধায় একে স্কিন ময়েশ্চার ব্যারিয়ার নামেও ডাকা হয়।

ময়েশ্চার ব্যারিয়ার নষ্ট হয়েছে বুঝবেন কীভাবে?

আপনার ত্বক যদি রুক্ষ, শুষ্ক, লালচে, চুলকানিযুক্ত লাগে সেক্ষেত্রে স্কিনের ময়েশ্চার ব্যারিয়ারে সমস্যা দেখা দিয়েছে বলে ধরে নিতে পারেন। পর্যাপ্ত পানি পান না করা থেকে শুরু করে অতিরিক্ত মদ্যপান- এমন অনেক কিছুই এই ব্যারিয়ার নষ্ট করে দিতে পারে।

ময়েশ্চার ব্যারিয়ার কি আসলেই ঠিক করা সম্ভব?

অবশ্যই সম্ভব। তবে এজন্য আপনাকে বেশ কয়েকটি কাজ নিয়মিত নিয়ম মেনে করে যেতে হবে। সেগুলো হলো-

১। সবচেয়ে প্রথমে ময়েশ্চার ব্যারিয়ার ঠিক করার জন্য প্রচুর পরিমাণ পানি পান করুন।

২। ত্বকের ময়েশ্চার বাড়ায় এমন উপাদানগুলো, যেমন- নিজের ওজনের ১,০০০ গুন বেশি পানি ধরে রাখতে সক্ষম হিয়ালিউরনিক এসিড বা ল্যাক্টিক এসিড ত্বকে ব্যবহার করতে পারেন।

৩। চিকিৎসকের সাথে কথা বলতে পারেন। অনেক সময় ত্বকের কোনো সমস্যার ফলাফল হিসেবে ময়েশ্চার ব্যারিয়ার তৈরি হয়। সেক্ষেত্রে প্রথমে চিকিৎসকের দ্বারা সেই সমস্যা দূর করার চেষ্টা করুন।

Post a Comment