Top

এই দীর্ঘ করোনা মহামারীর সময়ে সাজগোজের ধারা পাল্টেছে। বাড়িতে বসে ভারী মেকআপের বদলে ন্যাচারাল লুকের চল এসেছে। এই লেখার মাধ্যমে চলুন মেকআপ ছাড়াই ত্বকের উজ্জ্বলতা পাবার কিছু উপায় আপনাদের জানিয়ে দেয়া যাক।

  • স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। প্রতিদিন ত্বক ক্লিনজার ও টোনার দিয়ে পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ফেস সেরামও ব্যবহার করা যেতে পারে। চোখের জন্য আই ক্রিম বেশ ভালো। আর সপ্তাহে একবার ফেস স্ক্রাব, এবং দু’বার ফেস মাস্ক ব্যবহার করতে হবে।
  • গালের লাল আভা চেহারাকে একটা ভিন্ন লুক এনে দেয়। আর এজন্য অ্যাপেল সিডার ভিনেগারে একটি তুলার বল চুবিয়ে ত্বকে অ্যাপ্লাই করলে পরিষ্কার করার পাশাপাশি চেহারায় বাড়তি দ্যুতি এনে দেয়।
  • লম্বা এবং ঘন চোখের পাপড়ির জন্য মাসকারার একটি পরিষ্কার স্টিক নিয়ে ক্যাস্টর অয়েল বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে হবে।
  • ক্যাস্টর অয়েল নিয়মিত ব্যবহারে ভ্রু প্রাকৃতিকভাবে বৃদ্ধি পায়। ব্রো জেল দিয়ে যেভাবে ভ্রু সেট করা হয়, স্বচ্ছ গ্লিসারিন সোপ হালকা ভিজিয়ে স্পুলি ব্রাশ দিয়ে আঁচড়ালে একদম একই লুক আসবে।
  • ফাঁটা ঠোঁট কারোরই কাম্য হতে পারে না। সপ্তাহে অন্ততপক্ষে দু’বার স্ক্রাব দিয়ে ঠোঁট দিয়ে পরিষ্কার করতে হবে, এবং প্রতিদিন লিপবাম ব্যবহার করতে হবে। আর ঠোঁটে গোলাপী আভা পেতে চাইলে বিটরুটের টুকরো ব্যবহার করা যেতে পারে।

Post a Comment