Top

ত্বকের নিয়মিত যত্ন ত্বক সুস্থ রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এখন প্রশ্ন হলো- ত্বকের যত্নে কোন ব্যাপারগুলো সবসময় মনে রাখবেন আপনি? চলুন, জেনে নেওয়া যাক ত্বকের যত্নে কিছু গুরুত্বপূর্ণ টিপস।

১। আপনার ত্বকের ধরন জানুন

আপনার ত্বকের যত্ন নেওয়ার আগে জেনে নিন আপনি কোন ধরনের ত্বকের অধিকারী। অন্যথায় হিতে বিপরীত হয়ে যেতে পারে সহজেই। এক্ষেত্রে চিকিৎসকের সাথেও পরামর্শ করতে পারেন।

২। নিয়মিত ত্বকের যত্নের রুটিন অনুসরণ করুন

ত্বক পরিষ্কার, সিরাম প্রদান, ময়েশ্চারাইজ করা, সানস্ক্রিন ব্যবহার করা ইত্যাদি নিয়মিত করুন। ত্বকের যত্নে যে রুটিনটি আপনি মেনে চলছেন সেটা নিয়মিত অনুসরণ করুন।

৩। নতুন প্রসাধনী ব্যবহারে সতর্ক থাকুন

ক্লিনজার কিংবা মেকআপ কিট- নতুন প্রসাধনী যেটাই হোক না কেন, ত্বকে ব্যবহার করার আগে সতর্ক থাকুন। প্রসাধনী ব্যবহারের পরবর্তী ৪৮ ঘন্টা ত্বকের অবস্থার দিকে নজর রাখুন।

৪। নির্দিষ্ট কিছু উপাদান এড়িয়ে চলুন

ত্বকের যত্নে অনেকে অনেক কিছু ব্যবহার করতে বললেও নিচের উপাদানগুলো ব্যবহারে সতর্ক থাকুন, যেমন-

  • রোদে বের হলে লেবুর রস ব্যবহার থেকে বিরত থাকুন।
  • বেকিং সোডা ব্যবহার করা থেকে বিরত থাকুন।
  • সেন্সিটিভ স্কিনে টুথপেস্ট, চিনি ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
  • অ্যালার্জি ও ইরিটেশনের সমস্যা থাকলে ভিটামিন ই ও রসুন ব্যবহারে সতর্ক হোন।

Post a Comment