ত্বকের ধরন অনুযায়ী ন্যুড লিপস্টিক
ত্বকের ধরন অনুযায়ী একটি সঠিক ন্যুড লিপস্টিক খুঁজে পাওয়া বেশ ঝক্কির ব্যাপার। একটু গাঢ় হলে ঠোঁট বাদামী রঙের হয়ে ওঠে, আর একটু বেশি হালকা রঙের হলে যে দেখতে কেমন লাগে তা আর বলার অপেক্ষা রাখে না।
গাঢ় শ্যামলা ত্বকের জন্য
এ ধরনের ত্বকের ক্ষেত্রে ত্বকের রঙের চেয়ে এক শেড হালকা রং নির্বাচন করতে হবে। এর ফলে মুখ উজ্জ্বল দেখায়। আর গ্লস টাইপের ন্যুড লিপস্টিক ব্যবহার করলে একটা ন্যাচারাল লুক আসে।
শ্যামলা ত্বকের জন্য
শ্যামলা ত্বকের জন্য অপেক্ষাকৃত হালকা শেড, যেমন- গোলাপী শেডের ন্যুড লিপস্টিক ব্যবহার করতে হবে।
ওয়ার্ম অলিভ ত্বকের জন্য
স্কিন টোনের চেয়ে গাঢ় শেডের ন্যুড লিপস্টিক ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রে গ্লসি লিপস্টিক চেহারায় বাড়তি দ্যুতি যোগ করে।
কুল অলিভ ত্বকের জন্য
এই ধরনের ত্বকের জন্য স্কিন টোনের চেয়ে হালকা বা গাঢ় যেকোনো শেডের লিপস্টিকই ব্যবহার করা যায়।
ফর্সা ত্বকের জন্য
ফর্সা ত্বকের ক্ষেত্রে হালকা গোলাপী আভার ন্যুড লিপস্টিকগুলো ব্যবহার করতে হবে।
ধবধবে ফর্সা ত্বকের জন্য
এ ধরনের ত্বকের ক্ষেত্রে গাঢ় গোলাপী লিপস্টিক নির্বাচন করতে হবে।
Share this article
