ঠোঁট সঠিকভাবে পরিষ্কার করছেন তো?
শুষ্ক বা রুক্ষ ঠোঁটের জন্য অনেকেই ঠোঁট না ভেজাতে, কামড়াতে বা শীতকালে ঠোঁটে ভ্যাসলিন ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। তবে, এছাড়াও ঠোঁটের উপরের মরা চামড়া তুলে ফেলা কিন্তু হতে পারে আপনার ঠোঁটের যত্নে দারুণ একটি উপায়!
অনেকেই হয়তো লিপ এক্সফোলিয়েশন করে থাকেন। তবে সঠিক পদ্ধতি ব্যবহার না করায় এক্ষেত্রে ঠোঁটের ক্ষতিই হয় বেশি। চলুন, জেনে নেওয়া যাক ঠোঁট পরিষ্কার করার সেরা প্রক্রিয়া!
১। প্রথমেই ঠোঁট ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন, যেন কোনো লিপস্টিক বা লিপ গ্লস ঠোঁটে না থাকে।
২। এবার ঠোঁটের উপরিভাগের চামড়ার উপরে হালকাভাবে ম্যাসাজ করুন। খুব জোরে বা এলোপাথাড়িভাবে নয়, বরং ঠোঁটে জ্বলুনি হবে না এমনভাবেই করুন।
৩। এবার লিপ বাম হালকাভাবে ঠোঁটের উপরে ঘষে নিন।
আর এই ম্যাসাজের জন্য নিচের পদ্ধতিতে স্ক্রাব বানিয়ে ব্যবহার করুন।
স্ক্রাব বানাতে সাথে নিন-
- ৩ চা চামচ সাদা চিনি;
- আধা চামচ জোজোবা অয়েল;
- আধা চামচ মধু; এবং
- আধা চামচ লেবুর রস।
এবার সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন। মজার ব্যাপার হলো- ঘরে বানানো এই স্ক্রাব মুখে চলে গেলেও কোনো ক্ষতি নেই!
Share this article

