Top

আমাদের ত্বক নিজ থেকে প্রাকৃতিকভাবে মরা চামড়া সরিয়ে ফেলে বা এক্সফলিয়েট করে। তবে বয়স, সূর্যের অতিবেগুনী রশ্মি, মানসিক চাপসহ আরো নানা কারণে এই প্রক্রিয়া ধীর হয়ে আসে বিধায় অনেকেই এক্সফলিয়েট করার জন্য এসিড ব্যবহার করে থাকে।

বর্তমানে দু’ধরনের এসিড আছে এজন্য।

১। এএইচএ বা আলপা হাইড্রক্সি এসিড, যেটি মূলত ফ্রুট এসিড হিসেবে পরিচিত। আখের রস, আমন্ড বা ফল থেকে নানাভাবে এই এসিড বের করে আনা হয়। সাধারণত শুষ্ক ত্বকের জন্য এই এসিডটি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

২। বিএইচএ বা বেটা হাইড্রক্সি এসিড, যেটি মূলত উইলো ট্রি, উইন্টারগ্রিনের পাতা বা বার্চ ট্রি থেকে নেওয়া হয়। এএইচএ পানির সাথে দ্রবীভূত হলেও বিএইচএ মূলত তেলের সাথে ব্যবহার করা হয় আমাদের ত্বকে। সাধারণত তৈলাক্ত ত্বকের জন্য বিএইচএ নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। এটি ব্রণ দূর করে এবং সেন্সিটিভ ত্বককেও সুস্থ রাখে।

কোন এসিড আপনার জন্য ভালো?

আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে সেক্ষেত্রে বিএইচএ ব্যবহার করাই সবচেয়ে যুক্তিযুক্ত। অন্যদিকে আপনি যদি ত্বক থেকে বয়সের ভাঁজ কমিয়ে আনতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন এএইচএ আছে এমন কোনো প্রসাধনী। তবে হ্যাঁ, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের ত্বকের ধরণ সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে ভুলবেন না।

Post a Comment