Top

চুল পড়া বেশ স্বাভাবিক একটি বিষয়। বর্তমানে যাদের বয়স ত্রিশের বেশি, তাদের চুল পড়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। তবে কেন আমাদের চুল পড়ে সেই কারণগুলো আমাদের অনেকেরই জানা থাকে না।

চুল পড়ার বিষয়টি সাধারণত আমাদের দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে জড়িত। যেমন: পুষ্টির অভাব, অতিরিক্ত রাত জাগা, খাওয়াদাওয়ায় অনিয়ম, দুশ্চিন্তাগ্রস্ততা, মানসিক চাপ, হতাশা চুল পড়ার পেছনে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে। তাছাড়া চুলে দৈনিক শ্যাম্পু করা, রঙ দেয়া, জেল দেওয়ার ফলেও চুল পড়তে পারে।

হরমোন পরিবর্তন ও থাইরয়েডজনিত রোগ

সন্তান জম্মদানের পর অনেক নারীর অতিরিক্ত চুল পড়ার প্রবণতা দেখা যায়। যেসব নারীর হরমোনের ভারসাম্যহীনতা রয়েছে, তাদের চুল পড়তে পারে। জিনগতভাবে পুরুষদের মাথায় টাক পড়া ছাড়াও বয়সের সাথে সাথে তাদের হরমোনের গঠন পরিবর্তিত হওয়ার কারণে পুরুষরা চুল হারাতে পারে। চুল পড়ার জন্য সম্ভবত সবচেয়ে সাধারণ হরমোন সম্পর্কিত কারণগুলোর একটি হলো থাইরয়েড সমস্যা।

মানসিক চাপ

যারা অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকেন, তাদের চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।

পুষ্টির অভাব

পুষ্টির অভাবের কারণে অনেকের চুল পড়ার সম্ভাবনা থাকে। তাছাড়া, যারা অতিরিক্ত ডায়েট করেন, তাদের পুষ্টির অভাবের কারণেও চুল পড়তে দেখা যায়।

Post a Comment