Top

সবসময় ত্বকে ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার ব্যবহার করেছেন, অথচ ভাবেননি ফেসিয়াল অয়েলও ত্বকের যত্নের একটি অন্যতম বড় অংশ? মুখমন্ডলের জন্য তৈরি ফেসিয়াল অয়েল ত্বকের সুস্থতায় বেশ বড় ভূমিকা রাখে। ত্বকের ময়েশ্চারাইজারকে আটকে রাখতে সাহায্য করে এটি ত্বকের সজীবতাকেও ধরে রাখে অনেকটা সময়।

কী ভাবছেন? ফেসিয়াল অয়েল আপনার মুখমণ্ডলের ত্বককে আঠালো করে তুলবে? একদম না। এই তেল ত্বকের মধ্যে খুব দ্রুত চলে গিয়ে পানিশূন্যতা রোধ করবে কেবল।

Image Source: Lipani Skincare

কেমন ফেসিয়াল অয়েল বাছবেন?

সব ফেসিয়াল অয়েল একইভাবে কাজ করে না। সেক্ষেত্রে প্রাকৃতিক, ঠান্ডা, সদ্য তৈরি ফেসিয়াল অয়েল ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে আপনার ত্বকের জন্য পর্যাপ্ত পুষ্টির যোগান পাবেন আপনি সহজেই। কমার্শিয়াল ফেসিয়াল অয়েল ত্বকের জন্য ভালো হলেও এতে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম আর পুষ্টির মাত্রা কম থাকে।

কোন ত্বকের জন্য কেমন ফেসিয়াল অয়েল?

আপনার ত্বক শুষ্ক হলে আপনি নারিকেল, সয়াবিন, পাম ইত্যাদি তেল বেছে নিতে পারেন। এক্ষেত্রে মিনারেল ও সিনথেটিক অয়েল এড়িয়ে চলা উচিৎ। অন্যদিকে, তৈলাক্ত ত্বকের জন্য প্রদাহ ও তৈলাক্ত ভাব কমিয়ে আনে এমন তেল, যেমন- জোজোবা, হ্যাজেলনাট ইত্যাদি তেল বেছে নেওয়াই ভালো।

Post a Comment