Top

গরমে প্রচন্ড ঘাম আর অস্বস্তির সাথে সাথে বগলের কালচে দাগ? ত্বকের এই কালচে ভাব কোনো ক্ষতিকর মেডিকেল কন্ডিশন না হলেও হরমোনজনিত সমস্যা, কেমিক্যাল ডিওডোরেন্ট ব্যবহার, ত্বকের কন্ডিশন ইত্যাদির ক্ষেত্রে এমনটা হতে পারে। প্রশ্ন হচ্ছে- আন্ডারআর্মের এই কালচে ভাব দূর করবেন কীভাবে? চলুন, জেনে নেওয়া যাক!

১। নিয়মিত এক্সফলিয়েট করুন

ঘাম আর ময়লার সাথে সাথে মরা চামড়া মিলিয়ে ত্বকে কালচে ভাব অনেক বেশি বৃদ্ধি পায়। তাই নিয়মিত আন্ডারআর্ম এক্সফলিয়েট করুন। আন্ডারআর্মের চামড়া সংবেদনশীল হওয়ায় বডি লোশন দিয়ে সতর্কতার সাথে এক্সফলিয়েট করুন।

২। পরিষ্কার করুন

নিয়মিত আন্ডারআর্ম পরিষ্কার রাখুন। এজন্য প্রতিদিন গোসল করুন এবং আন্ডারআর্ম পরিষ্কারে হালকা গরম পানি আর সাবান বেছে নিন।

Image Courtesy: Andrea Piacquadio

৩। ময়েশ্চারাইজার ব্যবহার করুন

আন্ডারআর্ম শেভ করার পর নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। চেষ্টা করুন এক্ষেত্রে প্রাকৃতিক, গন্ধহীন লোশন বেছে নিতে।

৪। সঠিক ডিওডোরেন্ট বাছুন

ভুল পারফিউম বা ডিওডোরেন্ট ত্বকের কালচে ভাব আরো বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে কেমিক্যাল ডিওডোরেন্ট ত্বকের মেলানিন উৎপাদন বৃদ্ধি করতে পারে। তাই অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট ব্যবহার করার চেষ্টা করুন।

এছাড়া ত্বকের কালচে ভাব দূর করতে আলুর রস, টমেটোর রস, লেবুর রস ইত্যাদিও ব্যবহার করতে পারেন আপনি আন্ডারআর্মের কালচে ভাব দূর করতে।

Post a Comment