ফেস মাস্ক বেশি ব্যবহার করে ফেলছেন না তো?
আমরা অ্যান্টি-এজিং, হাইড্রেটিং, অ্যান্টি-পলিউশন, ব্লেমিশ-ক্লিয়ারিং, ত্বক উজ্জ্বল বা এক্সফলিয়েট করার জন্য নানা রকম ফেস মাস্ক ব্যবহার করে থাকি।
ত্বকের সুস্থতায় এবং ত্বক পরিষ্কারে ফেস মাস্ক ব্যবহার বেশ কার্যকর। কিন্তু আপনি এই উপকারী ফেস মাস্কই অনেক বেশি পরিমাণে ব্যবহার করে ফেলছেন না তো? চলুন, আজ জেনে নেওয়া যাক ঠিক কতবার ফেস মাস্ক ব্যবহার করা আমাদের ত্বকের জন্য ভালো।
১। অ্যান্টি-এজিং
কোলাজেল, পেপটাইডস এবং অ্যান্টিঅক্সিডেন্ট ঘরানার অ্যান্টি-এজিং মাস্ক সপ্তাহে ১-২ বার ব্যবহার করা ভালো।
২। ত্বক উজ্জ্বলকারী মাস্ক
ভিটামিন সি, হলুদ, ফলের এনজাইম ইত্যাদি আছে এমন ব্রাইটেনিং বা ত্বক উজ্জ্বলকারী মাস্কও বিশেষজ্ঞরা সপ্তাহে ১-২ বার ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।

৩। চারকোল ও ক্লে মাস্ক
এই দুই ধরনের মাস্ক ত্বক পরিষ্কার ও ডিটক্স করতে সাহায্য করে। সপ্তাহে এই দুটি মাস্কও ১-২ বার ব্যবহার করুন।
৪। এক্সফলিয়েটিং মাস্ক
ত্বকের সুস্থতার জন্য মরা চামড়া দূর করা প্রয়োজন এবং সেজন্য নিয়মিত এক্সফলিয়েট করা উচিৎ। বিশেষজ্ঞরা প্রতি সপ্তাহে ১-৩ বার এক্সফলিয়েটিং মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
এছাড়া ওভারনাইট মাস্ক সপ্তাহে বেশ কয়েকবার ব্যবহার করতে পারেন আপনি। তবে ত্বকের ধরন, আবহাওয়া ও অন্যান্য দিক মাথায় রেখে পছন্দের মাস্কটি বেছে নিন।
Share this article