Top

গর্ভধারণের সময় শুধু অনাগত মায়ের খাদ্যাভ্যাসে নয়, পরিবর্তন আসে ত্বকের যত্নেও। গর্ভকালীন একজন নারীর ত্বকে সাধারণত নানা রকম পরিবর্তন, যেমন- শুষ্কতা, কালচে দাগ, অতিরিক্ত ব্রণ ইত্যাদি জন্ম নেয়। বিশেষ করে পূর্বে একজিমা, সোরিয়াসিস ইত্যাদি ত্বকের সমস্যায় ভুগেছেন এমন নারীদের ক্ষেত্রে এই সমস্যার প্রকোপও আরো বেশি থাকে।

গর্ভকালীন যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো এড়িয়ে চলা উচিৎ

প্রথমেই বলে রাখা ভালো যে গর্ভকালে কোন কোন স্কিন কেয়ার প্রোডাক্ট ক্ষতিকর প্রভাব ফেলে সেটা নিয়ে শক্ত প্রমাণ খুবই কম। তবে ক্ষেত্রবিশেষে রেটিনয়েড, স্যালিসাইলিক এসিড, হাইড্রোকুইনাইন, ফরমালডিহাইড, কেমিকেল সানস্ক্রিন ইত্যাদি উপাদান গর্ভকালীন নারীদের ত্বকে নানারকম ক্ষতিকর প্রভাব রেখেছে বিধায় এ সময় এই উপাদান আছে এমন প্রসাধনী বা উক্ত উপাদানগুলোকে এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

কেমন প্রসাধনী ব্যবহার করবেন?

রেটিনয়েড আছে এমন প্রসাধনী এড়িয়ে চলতে চাইলেও এই সময় ইচ্ছে করলেই ত্বকের যত্নে আপনি কিছু নিরাপদ উপাদান বেছে নিতে পারেন। এর মধ্যে সবচেয়ে কার্যকর ও নিরাপদ হিসেবে মনে করা হয় গ্লাইকলিক এসিডকে। প্রচুর পরিমাণে গ্লাইকলিক এসিড ব্যবহারও গর্ভকালে উচিৎ নয়। তবে তুলনামূলকভাবে এটি অল্প পরিমাণে ব্যবহার করা নিরাপদ। এছাড়া আপনি বেছে নিতে পারেন অ্যাজেলিক এসিড, যেটি আপনার ত্বকের ভাঁজ কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এই সময় আপনি বেছে নিতে পারেন ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি৩ ও গ্রিন টি-র মতো উপাদান। শুষ্ক ত্বকের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পানি পানের পাশাপাশি ব্যবহার করতে পারেন নারিকেল, তেল, বাটার ইত্যাদির মতো প্রাকৃতিক উপাদান। সাথে রাখতে পারেন মিনারেলসমৃদ্ধ সানস্ক্রিন।

Post a Comment