ত্বকের যত্নে অ্যালো ভেরা!
সুন্দরী ক্লিওপেট্রার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত ত্বকের যত্নে সবসময় অ্যালো ভেরার ব্যবহার হয়ে এসেছে। ভিটামিন, মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর অ্যালো ভেরাকে বহু রোগের ঔষধি হিসেবে ব্যবহার করছে মানুষ।
একইসাথে অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিসেপটিক, অ্যান্টিইনফ্ল্যামাটরি, অ্যান্টি-অক্সিডাইজিং, অ্যান্টি-ব্যাক্টেরিয়াল হওয়ায় অ্যালো ভেরা ডার্ক সার্কেল কমাতে, ত্বকের লোমকূপের আয়তন কমাতে, ব্রণ ও ত্বকের ফোলাভাব কমিয়ে আনতে সাহায্য করে। সরাসরি ক্ষতস্থানে অ্যালোভেরা ব্যবহার করা উচিত না হলেও নিম্নোক্ত কিছু উপায়ে সঠিকভাবে আপনি ত্বকের যত্নে এই উপকারী উপাদানটি ব্যবহার করতে পারবেন।
১। মধুর সাথে অ্যালো ভেরা
এই মিশ্রণটি ব্রণ ও পিম্পলকে দূর করতে সাহায্য করে। একইসাথে ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন ই-রও যোগান দেয়।
২। সানবার্ন কমাতে
অ্যালোভেরায় আছে অ্যান্টি-অক্সিডেন্ট। তাই রোদে পোড়া চামড়ার জ্বলুনি ও পোড়াভাব কমিয়ে আনতে অ্যালো ভেরা ব্যবহার করুন।
৩। গোলাপ ও অ্যালো ভেরা
গোলাপজল নিন আর তাতে অ্যালো ভেরা মিশিয়ে নিয়ে ত্বকে প্রতিদিন গোসলের পর একবার ব্যবহার করুন। এতে আপনার ত্বকের টোন ঠিক থাকবে।
৪। লেবুর রস ও অ্যালো ভেরা
লেবুর রস ও অ্যালো ভেরার সাথে একটা ডিমের সাদা অংশ মিশিয়ে মুখমণ্ডলে ব্যবহার করুন ফেস মাস্ক হিসেবে। ১৫-২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক থেকে দ্রুত ক্লান্তি ও বয়সের ছাপ কমে যাবে!
Share this article
