Top

ত্বক মূলত তিন ধরনের হয়ে থাকে। শুষ্ক, তৈলাক্ত এবং ডিহাইড্রেটেড। এর মধ্যে তৈলাক্ত ত্বক নিয়ে মানুষের মধ্যে রয়েছে প্রচুর ভুল ধারণা। চলুন, আজ তৈলাক্ত ত্বকের এমনই কিছু ভুল ধারণা নিয়ে জেনে নেওয়া যাক!

১। তৈলাক্ত ত্বকের ময়েশ্চারাইজার লাগে না

তৈলাক্ত ত্বকও পানিশূন্য হতে পারে। তাই আপনার তৈলাক্ত ত্বকের সুস্থা নিশ্চিত করতেও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তবে অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ মেনে।

২। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈলাক্ত ত্বক তৈরি করে

খাবার ত্বকের সুস্থতায় বড় ভূমিকা রাখলেও তৈলাক্ত ত্বক খাবারের জন্য হয় এমন নয়। পরিবেশ, জেনেটিক অবস্থা এই সবকিছুই ত্বককে তৈলাক্ত করে দেয়। তবে হ্যাঁ, অস্বাস্থ্যকর খাবার ত্বকের তৈলাক্ততার এই পরিমাণ অনেকটাই বাড়িয়ে তোলে।

৩। বার বার মুখ পরিষ্কার করলে ত্বকের তৈলাক্ততা কমে আসবে

অবশ্যই মুখ ধোয়া, ভালোভাবে স্ক্রাব করা ত্বকের জন্য ভালো। তবে তার মানে এই নয় যে অতিরিক্ত মুখ পরিষ্কার করলে ত্বকের তৈলাক্ততা কমে যাবে। বরং বেশি পরিমাণে এক্সফলিয়েশন ত্বকের সমস্যা তৈরি করতে পারে।

৪। এসপিএফ ত্বককে আরো তেলতেলে করে দেয়

মোটেই না। বরং সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে সাহায্য করে এসপিএফ।

৫। তৈলাক্ত ত্বকে ব্রণ হয়

তেলতেলে ত্বক আঠালো হওয়ায় লোমকুপে ময়লা জমে সেখান থেকে ব্রণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার ফলে তৈলাক্ত ত্বক মানেই সবসময় ব্রণ হবেই এমনটা ভাবার কোনো কারণ নেই।

Post a Comment