শুষ্ক ত্বকের সেরা সুরক্ষায় সেরামাইডস!
ত্বকের শুষ্কতা নিয়ে যেখানে অভিযোগ আছে অনেকেরই, সেরামাইডস সেখানে হতে পারে আপনার শুষ্ক ত্বকের জন্য পারফেক্ট সল্যুশন।
সেরামাইডস কী?
সেরামাইডস মূলত একরকমের ফ্যাটি এসিড, যেটি লিপিড নামেই এবশি পরিচিত। আমাদের ত্বকের বাইরের আবরণকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এই উপাদানটি। এটি সাধারণত ত্বকের উপরিভাগে প্রাকৃতিকভাবে থাকলেও শুষ্ক ত্বকে সেরামাইডসের উপস্থিতি থাকে তুলনামূলকভাবে অনেকটা কম।
সেরামাইডসের পরিমাণ কম থাকলে ত্বকের বাইরের আবরণে পানির পরিমাণ কমে আসে এবং পানিশূন্যতা থেকে শুষ্কতা তৈরি হয়।
সেরামাইডসের উপকারিতা
১। প্রাথমিকভাবে সেরামাইডস ত্বকের উপরিভাগকে, অর্থাৎ স্কিন ব্যারিয়ারকে সুরক্ষিত রাখে।
২। এটি পানি ও ময়েশ্চারকে ত্বকের ভেতরে আবদ্ধ রাখতে সাহায্য করে। ফলে ত্বক শুষ্ক হয়ে যায় না।
৩। ত্বকের পানি অতিরিক্ত পরিমাণে কমে গেলে নানারকম প্রদাহ তৈরি হয়। সেরামাইডস সেটাও প্রতিহত করে।
সবচেয়ে জরুরি ব্যাপার হলো, সেরামাইডস কমে আসলে ত্বকের লোমকূপ, লাইন সবকিছুতেই প্রভাব পড়ে। তাই এর উপস্থিতি ত্বকের বয়সও অনেক কমিয়ে আনে।
Share this article
