Top

আপনার পছন্দের ময়েশ্চারাইজারটি দেখুন একবার। সেখানে আছে ভিটামিন ই-র নাম। মূলত ক্ষতিগ্রস্থ কোষকে সারিয়ে তোলে বিধায় প্রসাধনীতে ভিটামিন ই ব্যবহার করা হয়। তবে এছাড়াও ভিটামিন ই ত্বকে কোন কোন উপকারী প্রভাব ফেলে চলুন জেনে নেওয়া যাক!

১। ভিটামিন ই খুব সহজেই ত্বকের ফাটলকে পূর্ণ করে ময়েশ্চারাইজার ধরে রাখার মাধ্যমে শুষ্কতা রোধ করতে সাহায্য করে।

২। ভিটামিন ই ত্বকের গভীরে পর্যন্ত ময়েশ্চারাইজার ছড়িয়ে দেয়। ফলে ত্বক অনেকটা সময় আর্দ্র থাকে।

৩। ইউভি রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর। আর সূর্যের এই রশ্মির ক্ষতিকর উপাদানগুলোই সারিয়ে তুলতে সাহায্য করে ভিটামিন ই।

৪। ত্বকের কাটা বা পুড়ে যাওয়া স্থানকে দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে ভিটামিন ই। সানবার্ন ও ত্বকের জ্বালাপোড়াও কমিয়ে আনে ভিটামিন ই-র অ্যান্টিঅক্সিডেন্ট।

৫। দাদ বা সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যাকে কমিয়ে এনে সুস্থ ত্বকের নিশ্চয়তা দেয় ভিটামিন ই। তাই ময়েশ্চারাইজার, ক্রিম এবং অন্যান্য প্রসাধনী ব্যবহারের সময় খেয়াল রাখুন তাতে ভিটামিন ই আছে কিনা। এছাড়া প্রতিদিনের খাবারেও বাদাম, কুমড়া বিজ, ব্রকোলির মতো ভিটামিন ই-সমৃদ্ধ খাবার রাখুন।

Post a Comment