Top

টেক্সচার ও ধরনের ভিত্তিতে লিপস্টিক কয়েক রকমের হয়। লিপস্টিক ব্যবহারের আগে বিভিন্ন ধরনের লিপস্টিকের বৈশিষ্ট্য সম্পর্কে জানা থাকলে তা নির্বাচন করাও সহজ হয়ে যায়।

শিয়ার

প্রতিদিনের ব্যবহারের জন্য এই ধরনের লিপস্টিক একদম পারফেক্ট। এই লিপস্টিকগুলো তেলতেলে হয় এবং ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে। দিনে বা রাতে যেকোনো সময়ের মেকআপের জন্য এই লিপস্টিক ব্যবহার করা যেতে পারে।

ক্রিম

এই লিপস্টিকগুলো অনেকটা শিয়ার লিপস্টিকের মতো কিন্তু এটাতে কিছুটা গ্লসিভাব থাকে এবং খুব সহজেই ঠোঁটে ব্যবহার করা যায়। এতে ওয়াক্সের পরিমাণ বেশি থাকে। প্রফেশনাল আউটফিট বা ছুটির দিনে ঘুরতে যাওয়ার সময় এই লিপস্টিক ব্যবহার করা যেতে পারে।

গ্লস

গ্লস লিপস্টিকগুলো বেশি আকর্ষণীয় হয়। হালকা রঙের গ্লস লিপস্টিকগুলো দিনের বেলা একটা ফ্রেশ লুক এনে দেয়। চেহারায় একটা তারুণ্যভাব চলে আসে। বিভিন্ন পার্টি বা অনুষ্ঠানে এই লিপস্টিকগুলো ব্যবহারে বাড়তি নজর কাড়ে।

ম্যাট

ম্যাট লিপস্টিক গ্লস লিপস্টিকের সম্পূর্ণ বিপরীত। এটি অনুজ্জ্বল ধর্মের এবং রংগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠে ঠোঁটে। ত্বকে একটা মসৃণ ভাব এনে দেয়। কোনো প্রদর্শনী বা বিশেষ উপলক্ষে ব্যবহার করা যেতে পারে।

স্টেইন

এই লিপস্টিকগুলোও অনেকটা ম্যাট লিপস্টিকের মতো অনুজ্জ্বল। এরা দীর্ঘসময় ঠোঁটে থাকে। লম্বা সময়ের জন্য কোথাও গেলে এই লিপস্টিক ব্যবহার করা যেতে পারে। হালকা থেকে গাঢ় যেকোনো রঙেরই হয়ে থাকে স্টেইন লিপস্টিকগুলো।

Post a Comment