মাসকারা ব্যবহার করে যেভাবে পাপড়িগুলোকে আরো ঘন করে তুলবেন
মাসকারা ব্যবহার করে চোখের পাপড়িগুলোকে আরো ঘন দেখানো যায়। এজন্য ভালো মানের মাসকারা ব্যবহারের পাশাপাশি কিছু কৌশল জানা থকতে হবে। মাসকারা কখনোই চোখের পাপড়ির স্বাভাবিক বৃদ্ধিকে ত্বরান্বিত করে না, কিন্তু একটা ইল্যুশন তৈরি করে। ফলে ঘন দেখায়।
> মাসকারা ব্যবহারের পূর্বে চোখের পাপড়িগুলো অবশ্যই কার্ল করে নিতে হবে। আইল্যাশ কার্লার দিয়ে পাপড়িগুলো দুই সেকেন্ড ধরে রাখতে হবে।
> একটি পুরনো ভিজিটিং কার্ড নিয়ে চোখের পাপড়ির উপরে ধরে গোড়ার দিক থেকে সামনের দিকে মাসকারা অ্যাপ্লাই করতে হবে।
> এভাবে মাসকারা দিলে পাপড়িগুলো একটার সাথে আরেকটা লেগে যায় না, এবং লম্বা ও ঘন দেখায়।
> ঠিক একইভাবে চোখের নীচের পাপড়িগুলোতেও অ্যাপ্লাই করতে হবে।
> বেশি ঘন দেখাতে চাইলে প্রথমবার মাসকারা ব্যবহারের পর মিনিটখানেক অপেক্ষা করতে হবে। মাসকারা শুকানোর পর আবারও মাসকারা দেওয়া যেতে পারে।
> একবার বা দুইবার মাসকারা ব্যবহারের পর একটি মেকআপ ব্রাশে কিছু ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে পুনরায় মাসকারা দেয়া যেতে পারে।
> এতে কালো ও বাদামী দুই রঙের মাসকারা ব্যবহার করতে হবে। প্রথমে বাদামী রঙের এবং পরে কালো রঙের মাসকারা ব্যবহার করতে হবে।
Share this article
