যেভাবে লিপস্টিক ব্যবহার করবেন
ঠোঁটে খুব সুন্দর করে লিপস্টিক দেয়া থাকলে তা পুরো মেকআপে একটি বাড়তি মাত্রা যোগ করে। লিপস্টিক দেয়ার ক্ষেত্রে যা যা করণীয়:
- প্রথমে ঠোঁট ভালো করে পরিষ্কার করে নিয়ে কনসিলার বা ফাউন্ডেশন দিতে হবে।
- চিকন ঠোঁটকে মোটা দেখাতে চাইলে লিপ লাইনার দিয়ে ঠোঁটের আউটলাইনের বাইরে এঁকে দিতে হবে।
- ঠোঁটের রঙের চেয়ে দুই শেড গাঢ় লিপস্টিক নির্বাচন করতে হবে।
- ঠোঁটে দীর্ঘসময় ধরে লিপস্টিক রাখতে চাইলে লাইনার দিয়ে প্রথমে পুরো ঠোঁট ‘ফিল’ করে নিতে হবে। এই লিপ লাইনারের উপর লিপস্টিক দিতে হবে।
- এরপরও লিপস্টিক বা গ্লস অনেক সময় ধরে ঠোঁটে থাকে না। এক্ষেত্রে লিপ স্টেইন ব্যবহার করা যেতে পারে।
- দুটো লিপস্টিক ব্যবহার করে ঠোঁটে অন্য একটি শেড আনা যেতে পারে।
লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে অনেকে সরাসরি ব্যবহার করে, আবার অনেকে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে। আবার অনেকে আঙুলের সাহায্যেও ব্যবহার করে। লিপস্টিক অ্যাপ্লাই করার আসলে নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। ঠোঁটে সুন্দরভাবে রঙটা ফুটে উঠলেই হয়ে গেল।
Share this article
