ত্বকের যে রঙের সাথে যে লিপস্টিক মানায়
দোকানে অসংখ্য লিপস্টিকের ভীড়ে আপনি হয়তো ভেবেই হয়রান, “কোন রঙের লিপস্টিকটা আমাকে মানাবে?” এক্ষেত্রে স্কিন আন্ডারটোন অনুসারে খুব সহজেই লিপস্টিক নির্বাচন করা যায়। মনে রাখতে হবে, ‘স্কিন টোন’ ও ‘আন্ডারটোন’ সম্পূর্ণ ভিন্ন দুটো বিষয়।
স্কিন টোন বলতে আমাদের ত্বকের উপরিভাগের রংকে (ফর্সা, উজ্জ্বল শ্যামলা, শ্যামলা, গাঢ় শ্যামলা) বোঝায়।
আন্ডারটোন হচ্ছে ত্বকের গভীরের রং। অর্থাৎ ভেতর থেকে ত্বকের বাইরের দিকে যে রঙের আভা বোঝা যায়।
আন্ডারটোন অনুসারে লিপস্টিক নির্বাচন করবেন যেভাবে
কুল আন্ডারটোন ত্বকের জন্য
ত্বকে গোলাপী বা লাল আভা থাকলে বুঝতে হবে আপনার কুল আন্ডারটোন। এক্ষেত্রে নীল বা বেগুনি শেডের লিপস্টিক ব্যবহার করতে হবে।
ওয়ার্ম আন্ডারটোন ত্বকের জন্য
এই ধরনের ত্বকে হলুদ, সোনালী বা অলিভ রঙের আভা থাকে। লিপস্টিকের ক্ষেত্রে কমলা, ইট লাল ও টেরাকোটা বাদামী রং বেশ মানায়।
নিউট্রাল আন্ডারটোন ত্বকের জন্য
এই ধরনের ত্বকে সাধারণত হালকা গোলাপী ও হলুদ– এ দুয়েরই সংম্রিশণ দেখা যায়। নিউট্রাল আন্ডারটোন ত্বকে ন্যুড থেকে শুরু করে ডিপ ওয়াইন যেকোনো রঙের লিপস্টিকই ভালো মানায়।
Share this article
