Top

অনেকসময় মেকআপ করার বেশ কিছুক্ষণ বাদেই মেকআপ উঠে যেতে শুরু করে। আয়নার সামনে দাঁড়ালে মনে হতে পারে, “এতক্ষণ ধরে যে আমি মেকআপ করেছিলাম, এই অল্প সময়ের মধ্যে সেসব গেলো কোথায়?” দীর্ঘস্থায়ী মেকআপের জন্য যা যা করণীয়:

  • প্রথমে আই ক্রিম, ময়েশ্চারাইজার ও প্রাইমার ব্যবহার করতে হবে।
  • প্রাইমার ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আপনি কেমন লুক পেতে চান, সেই অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করতে হবে।
  • শুধু চোখের নীচেই নয়, বরং ত্বকের অন্যান্য যেসকল অংশ অপেক্ষাকৃত কালচে, সেসব জায়গায় কনসিলার ব্যবহার করতে হবে।
  • এরপর সাধারণত যেসব জায়গায় ভাঁজের দাগ পড়ে, যেমন- চোখের নীচে, কপালে, নাকের পাশে বা চিবুকে, সেসব জায়গায় সেটিং বা ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করে ১০-১৫ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর ব্রাশ দিয়ে হালকা করে মুছে ফেলতে হবে যাতে বাড়তি পাউডার লেগে না থাকে।
  • ব্যাস, হয়ে গেলো! তবে ব্যাগে অবশ্যই একটি কমপ্যাক্ট পাউডার রাখতে হবে যাতে দিনের পরবর্তী সময়ে হালকা টাচআপের কাজ সেরে নেয়া যায়। এক্ষেত্রে কখনোই লুজ পাউডার ব্যবহার করা যাবে না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে।  

Post a Comment