Top

চোখের মেকআপ করতে গিয়ে অনেকসময় ছড়িয়ে সেটা পড়ে বা খানিকটা ভুল হয়, যার ফলে চোখের সুন্দর সাজটাই যেন মাটি হয়ে যায়। তবে কিছু চমৎকার কৌশল জানা থাকলে ভেস্তে যাওয়া সাজ ঠিক করে নেয়া সম্ভব।

  • কোহল পেন্সিল ব্যবহার করবেন। ব্যবহারের আগে অবশ্যই শার্পনার দিয়ে বেশ চোখা করে কেটে নিতে হবে করতে হবে। তাহলে অযথা ছড়িয়ে যাবে না।
  • আইলাইনার ব্যবহার অনেকের কাছে খুব সহজ হলেও, অনেকের ক্ষেত্রে আবার সুন্দর করে লাইন টানা বা একটা শেপ দেওয়া কঠিন হয়ে পড়ে। আইলাইনার ছড়িয়ে গেলে একটি ভেজা কিউ-টিপ (Q-tip) দিয়ে সাবধানতার সাথে ঠিক করে ফেলা যায়। এর সাথে চাইলে কনসিলারও ব্যবহার করা যেতে পারে।
  • আইশ্যাডো দিতে গিয়ে অনেকসময় গালের উপর ছিটেফোঁটা পড়ে যায়, ফলে বেজ মেকআপ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আইশ্যাডো ব্যবহারের আগে চোখের নীচে বেশ গাঢ় করে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে নিতে হবে যা পরে সহজেই ঝেড়ে ফেলা যায়।
  • অনেকসময় মাসকারা ব্যবহার করতে গিয়ে বাঁকাভাবে দেয়া হয়ে যায়, ফলে চোখের পাপড়ি একটার সাথে আরেকটা লেগে যায়। এক্ষেত্রে একটি কটন প্যাড মেকআপ রিমুভারে ভিজিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর পেপার টাওয়েল দিয়ে হালকে করে মুছে শুকিয়ে নিতে হবে।

Post a Comment