Top

মেকআপ শেষে অনেকসময় দেখা যায় ত্বকের উপরে ফাউন্ডেশন একটি আলাদা স্তরের মতো দেখা যাচ্ছে এবং বেশ চোখে লাগছে। এর পেছনের ১০টি কারণ ও সমাধান জানাতেই সাজানো হয়েছে এই লেখা।

  • ফাউন্ডেশন ব্যবহারের আগে ত্বক ঠিকমতো পরিষ্কার এবং প্রাইমার ও কনসিলার অ্যাপ্লাই না করলে।
  • প্রাইমার ব্যবহারের পর ঠিকমতো না শুকাতেই ফাউন্ডেশন ব্যবহার করলে।
  • ময়েশ্চারাইজার ব্যবহার না করলে।
  • নিয়মিত ত্বক স্ক্রাবিং না করলে। ত্বকে মরা চামড়া থাকলে ফাউন্ডেশন সুন্দরভাবে ত্বকের সাথে মিশে মসৃণ একটা লুক দিতে পারে না।
  • ফাউন্ডেশন ব্যবহারের ক্ষেত্রে ভুল শেড নির্বাচন করলে সাজ অস্বাভাবিক দেখায়।
  • ত্বকের ধরনভেদে ফাউন্ডেশনের ফর্মুলা আলাদা হয়ে থাকে। তাই ফাউন্ডেশন ব্যবহারের কোন ফর্মুলার পণ্যটি ত্বকের জন্য উপযুক্ত হবে, তা অবশ্যই কোনো বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিতে হবে।
  • ত্বকের রঙের সাথে মিলে যায় এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে এমন ফাউন্ডেশন ব্যবহার না করলে।
  • ব্যবহারের সময় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ফাউন্ডেশন ত্বকে ব্যবহার করলে।
  • যদি এমনটা হয় যে মেকআপ-পরবর্তী সময়ে প্রচুর ঘেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে অবশ্যই ‘সোয়েট রেজিস্ট্যান্ট’ ফাউন্ডেশন ব্যবহার করতে হবে।
  • ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষে ‘সেটিং পাউডার’ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে। নইলে মুখে বাড়তি পাউডার যোগ হয়ে একটা ভারী আস্তরের সৃষ্টি করবে।

Post a Comment