নিখুঁত ও দীর্ঘস্থায়ী মেকআপের জন্য যেভাবে ত্বককে প্রস্তুত করবেন
নিখুঁত ও দীর্ঘস্থায়ী মেকআপের জন্য ত্বককে প্রস্তুত করে নেওয়া বেশ জরুরি। স্বাস্থ্যোজ্জ্বল ত্বকে মেকআপ খুব সুন্দরভাবে ফুটে ওঠে।
ত্বক পরিষ্কার
ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার নির্বাচন করতে হবে। এক্ষেত্রে মৃদু এবং pH ব্যালেন্সড ক্লিনজারগুলো শ্রেয়। শুষ্ক ত্বকের ক্ষেত্রে ৪-৫ pH বিশিষ্ট, এবং তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ৬-৭ pH বিশিষ্ট ক্লিনজার ব্যবহার করতে হবে।
স্ক্রাবিং
স্ক্রাব ব্যবহার করলে ত্বকের মৃতকোষ ও লোমকূপে জমে থাকা ময়লা দূর হয়, ফলে মেকআপ সুন্দরভাবে ত্বকের উপর অ্যাপ্লাই করা যায়। মৃদু ধরনের স্ক্রাব ব্যবহার করতে হবে, এবং গোল গোল করে আঙুল ঘুরিয়ে ত্বক পরিষ্কার করতে হবে।

সেরাম
ত্বক এবং প্রয়োজনভেদে সেরাম ভিন্ন ভিন্ন হয়, যেমন- শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং সেরাম, নিষ্প্রভ ত্বকের জন্য ব্রাইটেনিং সেরাম। মুখ ও গলা উভয় জায়গাতেই সেরাম প্রয়োগ করতে হবে, এবং না শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ময়েশ্চারাইজার
ত্বকের ধরন অনুযায়ী ক্রিম বা জেল ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে (অবশ্যই মুখ ও গলা-উভয় জায়গাতেই ব্যবহার করতে হবে)।
প্রাইমার
প্রাইমারের ক্ষেত্রে সিলিকনভিত্তিক প্রাইমার নির্বাচন করতে হবে। কারণ, এই ধরনের প্রাইমার ত্বকের দাগগুলো সুন্দরভাবে ঢেকে দেয় এবং একট ম্যাট লুক দেয়।
Share this article