Top

লিপস্টিক থেকে শুরু করে আইলাইনার, ব্লাশ, কনট্যুরিং, হাইলাইটিং- সবই ঠিকঠাক প্রয়োগের পরও দিনশেষে দেখা গেল মুখে সেসবের আর কিছুই অবশিষ্ট নেই! মুখের সাজ যেন বিলীন হয়ে গেছে! মনে একটা প্রশ্ন জাগে, “আমার মেকআপ সারাদিন কেন থাকল না?” বেশ কিছু কারণ রয়েছে যার ফলে সারাদিন পর্যন্ত মেকআপ লুক অক্ষত থাকে না।

  • মেকআপ করার আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে না নিলে।
  • সবসময় ময়েশ্চারাইজড ত্বকে মেকআপ করতে হয়। সঠিকভাবে ময়েশ্চারাইজার ব্যবহার না করলে।
  • মেকআপ করার পর বারবার মুখে হাত দিলে। এর ফলে হাতের তেল ও ময়লা ত্বকে লেগে চিটচিটে হয় এবং মেকআপ নষ্ট হয়ে যায়।
  • প্রাইমার ব্যবহার না করলে।
  • বিবি ক্রিম, ফাউন্ডেশন বা কনসিলার ব্যবহারের পর ঠিকভাবে সেট হওয়ার জন্য ট্রান্সল্যুসেন্ট বা কমপ্যাক্ট পাউডার বা টু-ওয়ে-কেক ব্যবহার না করলে।
  • মেকআপ সেট করার জন্য এবং দীর্ঘসময় পর্যন্ত তা টিকিয়ে রাখার জন্য সেটিং স্প্রে ব্যবহার করা হয়। সেটিং স্প্রে ব্যবহার না করলে একটা সময় পর মেকআপ লুক নষ্ট হতে শুরু করে।
  • লিপস্টিকের পূর্বে লিপ লাইনার ব্যবহার না করলে।
  • লিম বাম ব্যবহারের কিছুক্ষণ পর বা টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত তেলতেলে ভাব দূর না করে তার উপরই লিপস্টিক প্রয়োগ করলে।
  • মেয়াদোত্তীর্ণ মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলে।
  • ত্বকের ধরন অনুযায়ী সঠিক মেকআপ প্রোডাক্ট ব্যবহার না করলে।

Post a Comment