Top

মেকআপ করার ক্ষেত্রে মেকআপ ব্রাশ এক অবিচ্ছেদ্য অংশ। অনেকেই হাতের আঙুল বা মেকআপ ব্লেন্ডিং স্পঞ্জ ব্যবহার করে মেকআপ করে থাকেন। তবে নিখুঁত চোখের সাজ, কনট্যুরিং বা অন্যান্য প্রয়োজনে মেকআপ ব্রাশের বিকল্প নেই। কোন ব্রাশ কোন কাজে ব্যবহার করতে হবে তা জানা থাকলে মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করা অনেক সহজ হয়ে যায়।

  • ভ্রুয়ের সাজের ক্ষেত্রে স্পুলি ব্রাশ একদম সেরা পছন্দ।
  • হাইলাইটার ব্যবহার করার জন্য ইন্সটা ফেভারিট ফ্যান ব্রাশ ব্যবহার করতে হবে।
  • ব্রনজার অ্যাপ্লাই করার ক্ষেত্রে কনট্যুর ব্রাশ নিতে হবে।
  • ছোট, ঘন এবং গোল মাথাবিশিষ্ট আই শ্যাডিং ব্রাশ দিয়ে আইশ্যাডো দিতে হবে।
  • আইলাইনার ব্যবহারের ক্ষেত্রে অ্যাঙ্গেলড ব্রাশ ব্যবহার করতে হবে।
  • ব্লেন্ডিংয়ের জন্য লম্বা ব্রিসলযুক্ত ব্লেন্ডিং ব্রাশ নিতে হবে। কিউপিড’স বো বা নাকের উপরে হাইলাইটার প্রয়োগ করার ক্ষেত্রেও এই ব্রাশ ব্যবহার করা যেতে পারে।
  • লিকুইড ফাউন্ডেশন প্রয়োগের ক্ষেত্রে ঘন ও সমতল অগ্রভাগবিশিষ্ট ব্রাশ নিতে হবে।
  • পাউডার দেয়ার ক্ষেত্রে ফ্লাফি ও নরম ব্রিসলযুক্ত ব্রাশ ব্যবহার করতে হবে।
  • ফ্ল্যাট ব্রিসলযুক্ত লিপ ব্রাশ দিয়ে লিপ মেকআপ করতে হবে।
  • আইশ্যাডো ব্লেন্ড করার ক্ষেত্রে পেন্সিল ব্রাশ নিতে হবে।

Post a Comment