Top

মেকআপ আর্টিস্ট হিসেবে আজ যিনি দক্ষ, তিনিও একদিন ব্রাশ আর মেকআপ পণ্য নিয়ে বেসামাল ছিলেন। প্রফেশনালদের মতো মেকআপ লুক আনতে চাইলে নতুনদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে।

  • নিয়মিত ত্বকের যত্ন নিলে ত্বক থাকে স্বাস্থ্যোজ্জ্বল। ফলে খুব সহজেই ত্বকে মেকআপ বসে।
  • মেকআপের আগে ত্বক ঠিক করে নিতে হবে। প্রথমেই মেকআপের বেস তৈরি করে নিতে হবে, আর এজন্য ব্যবহার করতে হবে প্রাইমার।
  • ফাউন্ডেশন নির্বাচন এবং ব্যবহারের উপর পুরো মেকআপের সৌন্দর্য বা ভেস্তে যাওয়া নির্ভর করে।
  • হালকা বা ভারী সাজের প্রয়োজনীয়তা অনুযায়ী কনসিলার ব্যবহার করতে হবে।
  • চোখের নীচে কনসিলারের পাশাপাশি বানানা, লুজ বা ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করতে হবে।
  • ত্বকের রং অনুযায়ী ব্লাশ, ব্রোঞ্জার ও হাইলাইটার ব্যবহার করতে হবে।
  • মেকআপ পণ্য ব্যবহারের জন্য সঠিক ব্রাশ নির্বাচন করতে হবে, এবং ব্যবহারের পর নিয়মিত পরিস্কার করতে হবে সেগুলো।
  • চোখের মেকআপের ক্ষেত্রে প্রাইমার এবং নিউট্রাল ট্রানজিশন শেড ব্যবহার করতে হবে।

দিনশেষে ঘুমানোর আগে অবশ্যই চোখ-মুখের মেকআপ ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে। অন্যথায়, ব্রন, চুলকানি বা ত্বকে জ্বালাপোড়া হতে পারে।

Post a Comment