Top

বর্তমানে চোখের মেকআপ অনেকটা শিল্পের পর্যায়ে চলে গেছে। তাই মোহনীয় চোখের সাজের জন্য কিছু বিষয় জানা থাকা জরুরি।

ত্বকের রংভেদে চোখের মেকআপে যে রঙগুলো প্রাধান্য পাবে

উজ্জ্বল ত্বক: গোল্ড, ব্রোঞ্জ, রোজ গোল্ড, শ্যাম্পেইন হিউ, প্লাম, গ্রিন;

শ্যামলা ত্বক: ব্রোঞ্জ, কপার হানি, গোল্ড, মেটালিক, রিচ ব্লু, গ্রে, ল্যাভেন্ডার; এবং

গাঢ় শ্যামলা ত্বক: পার্পল, ইনডিগো ব্লু।

চোখের মেকআপ করার ক্ষেত্রে যে বিষয়গুলো জানা আবশ্যক

  • প্রথমে আই প্রাইমার ব্যবহার করতে হবে।
  • চোখের যে অংশে যে রঙের মেকআপ ব্যবহার করতে হবে:
    • হালকা রং: উপরের পাপড়ি থেকে শুরু করে ভ্রু-র নীচ পর্যন্ত।
    • হালকা গাঢ় রং: চোখের কোণা থেকে শুরু করে পাতার অংশটুকু।
    • মোটামুটি গাঢ় রং: কনট্যুরিং ইফেক্টের জন্য চোখের কোনায়।
    • গাঢ় রং: চোখের উপরের পাপড়ির ঠিক উপরের অংশে।
  • আল্ট্রা গ্ল্যাম লুকের জন্য চোখের ভেতরের কোনায় হালকা শিমারি আইশ্যাডোর ছোঁয়া।
  • হোয়াইট বেজ ব্যবহার করে তার উপর আইশ্যাডো দিলে একটা ভাইব্রেন্ট লুক আসবে।
  • চোখের মেকআপ শেষে একটি কিউ- টিপ (মাথায় ছোট অ্যাবসরবেন্টযুক্ত তুলার বল যুক্ত একধরনের কাঠি) মাইসেলার ওয়াটারে ভিজিয়ে ছড়িয়ে যাওয়া মেকআপ অংশগুলো মুছে ফেলতে হবে। এতে মেকআপ নিখুঁত দেখায়।
  • ঝামেলামুক্ত মেকআপের জন্য প্রেসড আইশ্যাডো, ডিউই মেকআপের জন্য ক্রিম আইশ্যাডো, এবং সবচেয়ে ঝামেলার হচ্ছে লুজ শ্যাডো।

বেজ মেকআপের জন্য সোজা এবং শক্ত ব্রাশ; ব্লেন্ড করার জন্য নরম এবং ফাঁপানো ব্রাশ ব্যবহার করতে হবে।

Post a Comment