ডিহাইড্রেটেড ও ড্রাই স্কিনের যত্ন নিবেন কীভাবে?
ডিহাইড্রেটেড স্কিন ও ড্রাই স্কিন- দুটোই আলাদা রকমের ত্বক হওয়ায় এদের যত্ন নেওয়ার প্রক্রিয়া অনেকটাই ভিন্ন। চলুন, এই দুই ধরনের ত্বকের যত্ন সম্পর্কে জেনে নেওয়া যাক!
ড্রাই স্কিনের যত্ন
আপনি ইচ্ছে করলেই ড্রাই স্কিন ঠিক করে ফেলতে পারবেন না। তবে নিয়মিত যত্নে স্বাভাবিক, সুস্থ ত্বক উপভোগের চেষ্টা করতে পারেন আপনি ড্রাই স্কিন নিয়েও। কীভাবে?
১। আপনার ত্বককে আরো শুষ্ক করে তোলে এমন প্রসাধনী বা উপাদান থেকে দূরে থাকুন।
২। অয়েল দিয়ে তৈরি ক্লিনজার ব্যবহার করুন।
৩। ওমেগা-৩ ফ্যাটি এসিড আছে এমন সাপ্লিমেন্ট ব্যবহার করুন।
৪। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন।
ডিহাইড্রেটেড স্কিনের যত্ন
ডিহাইড্রেটেড স্কিন যে শুধু শুষ্ক হয় তা নয়, একইসাথে এমন ত্বকে থাকে তেলের উপস্থিতিও। এমন ধরনের ত্বকের ক্ষেত্রে যত্ন নিতে পারেন আপনি নিচের উপায়ে-
১। রুক্ষ কোনো স্ক্রাব ব্যবহার না করে।
২। নিয়মিত প্রচুর পরিমাণ পানি পান করে।
৩। পানিসমৃদ্ধ খাবার বেশি বেশি করে খাদ্যতালিকায় রেখে।
৪। ময়েশ্চারাইজার নিয়মিত ব্যবহার করে। তবে হ্যাঁ, এর বাইরে যদি কোনো ট্রিটমেন্টের দিকে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সাথে আপনার ত্বকের অবস্থা নিয়ে পরামর্শ নিন আগে থেকেই।
Share this article

