Top

ত্বকের ধরনের উপরে নির্ভর করে আপনি সেটার যত্ন ঠিক কীভাবে করবেন। তাই আপনার ত্বক কি ডিহাইড্রেটেড নাকি ড্রাই, তা ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন।

ডিহাইড্রেটেড ও ড্রাই স্কিনের মধ্যে পার্থক্য কী?

ডিহাইড্রেটেড স্কিন মানেই কিন্তু শুষ্ক ত্বক নয়। ডিহাইড্রেটেড স্কিন হলো সেই ত্বক যেটাতে পানির পরিমাণ কম। তবে, এমন ত্বক তৈলাক্তও হতে পারে। অন্যদিকে, ড্রাই স্কিন প্রচন্ড শুষ্ক ও কোনো রকম তেল উৎপন্ন করে না, কিংবা করলেও সেই পরিমাণ বেশ কম।

কীভাবে বুঝবেন আপনার ত্বক কোন ধরনের?

১। যদি আপনার ত্বকে আঠালো ভাব থাকে, এবং একইসাথে থাকে শুষ্কতা, সেক্ষেত্রে বুঝতে হবে আপনি ডিহাইড্রেটেড ত্বকের অধিকারী।

২। আপনার ত্বকের লোমকূপ যদি চকচকে ও বড় হয় আকারে, সেক্ষেত্রেও আপনার ত্বককে ডিহাইড্রেটেড বলা যায়।

৩। শুষ্কতার জন্য আপনার ত্বকের উপরিভাগ যদি আলগা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ত্বককে ড্রাই স্কিন বলে দেওয়া যায়। তবে আপনার ত্বক যেমনই হোক না কেন, চেষ্টা করুন নিয়মিত সঠিকভাবে মুখমণ্ডল পরিষ্কার করতে, এবং ময়েশ্চারাইজার ছাড়া বাইরে বের না হতে। চিকিৎসকের পরামর্শ অনুসারে সিরাম বা ট্রিটমেন্ট ব্যবহারও কার্যকর হতে পারে এক্ষেত্রে।

Post a Comment