ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো!
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আমরা অনেক কিছুই করে থাকি। তবে খাবার কিন্তু প্রাকৃতিকভাবেই আপনার ত্বককে উজ্জ্বল করে তুলতে পারে। ত্বক উজ্জ্বল করতে কোন খাবারগুলো গ্রহণ করা উচিৎ? জানতে লেখাটি পড়ে নিন এখুনি!
১। চর্বিযুক্ত মাছ, ওমেগা-৩ থাকার কারণে এটি আপনার ত্বকের ময়েশ্চারাইজার বাড়িয়ে উজ্জ্বলতাও বৃদ্ধি করবে বহু গুণে।
২। অ্যাভোকাডো, যাতে আছে ভিটামিন ই, সি, বি ও ত্বকের স্বাস্থ্যরক্ষায় উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট। তাই ত্বকের উজ্জ্বলতায় অ্যাভোকাডো হয়ে উঠতে পারে আপনার সঙ্গী।
৩। গাজর, ভিটামিন এ-র প্রাচুর্য থাকায় এটি আপনাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে দূরে রেখে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে।
৪। আখরোট, যাতে শুধু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিকারী ওমেগা-৩ নয়, আছে ত্বকের সুস্থতার সাহায্যকারী ওমেগা-৬ ও জিংও!
৫। সূর্যমুখীর বীজ ও সয়াবিন, যার একটিতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ই, এবং অন্যটিতে আছে আইসোফ্ল্যাভোনস। এই দুটি উপাদানই ত্বকের বিভিন্ন স্থানকে উজ্জ্বল করতে, এবং স্কিন ক্যান্সার থেকে দূরে রাখতে সাহায্য করে।
৬। ডার্ক চকোলেট ও গ্রিন টি, দুটোতেই আছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট। তাই ত্বককে পুষ্টির যোগান দিতে ও ময়েশ্চার ঠিক করে সুস্থ রাখতে এই দুটো খাবারই অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে খাদ্যতালিকায় প্রচুর পানি ও অর্গানিক খাবার রাখার চেষ্টা করুন।
Share this article

