Top

আপনি যদি ভেবে থাকেন- আপনার মেকআপ ফাউন্ডেশনের এসপিএফ সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখবে, তাহলে ধারণাটি একদমই ভুল। এক্ষেত্রে আপনাকে সেরা সুরক্ষা দিতে পারে একমাত্র সানস্ক্রিন।

সূর্য থেকে মুখের ত্বকের আর্দ্রতাকে বাঁচিয়ে রাখতে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন, দুটোই বেশ কার্যকর। তবে সানস্ক্রিন একটু বেশিই নিরাপত্তা দেবে আপনাকে এ ব্যাপারে। শুধু খেয়াল রাখতে হবে যেন সানস্ক্রিনটি ফেসিয়াল সানস্ক্রিন হয়। মুখের জন্য বিশেষভাবে তৈরি সানস্ক্রিন যেমন পাতলা, তেমনই মেকআপ ব্যবহারের জন্য পারফেক্ট।

কিন্তু প্রশ্ন হলো, সানস্ক্রিনের উপরে মেকআপ ব্যবহার করবেন কীভাবে? চলুন, জেনে নেওয়া যাক!

১। ত্বককে প্রস্তুত করুন

আপনার মেকআপ শুরু করার আগেই প্রথমে পুরো মুখে ভালোভাবে সানস্ক্রিন মাসাজ করে ফেলুন। বিশেষ করে কপাল, চুলের গোড়া, চোয়াল ও গালে ভালোভাব মাখুন। সাধারণত মুখমণ্ডলের এই অংশগুলোতে সূর্যের তাপ লাগে সবচেয়ে বেশি।

২। প্রাইমার অ্যাপ্লাই করুন

প্রাইমার আপনি চাইলে না-ও ব্যবহার করতে পারেন। তবে সানস্ক্রিনের সাথে প্রাইমার ব্যবহার করতে চাইলে প্রথমে সানস্ক্রিন এবং এরপর প্রাইমার মাখুন।

৩। এসপিএফ ময়েশ্চারাইজার ব্যবহার করুন

এবার নিজের ত্বকের টোনের সাথে মিল রেখে বিবি ক্রিমের মতো হালকা রকমের ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন ফাউন্ডেশন হিসেবে। খেয়াল রাখুন ময়েশ্চারাইজারে যেন এসপিএফ-এর পরিমাণ বেশি থাকে। আর এটা ব্যবহার না করলে সরাসরি ফাউন্ডেশন মেখে নিন। এবার ফাউন্ডেশনকে স্থায়ী করতে সেটিং স্প্রে ব্যবহার করুন। আর, আপনি যদি মেকআপের উপর সানস্ক্রিন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে স্প্রে সানস্ক্রিন মেকআপ করা মুখমন্ডলে মেখে এরপর এসপিএফ আছে এমন পাউডার অ্যাপ্লাই করুন।

Post a Comment