তৈলাক্ত ত্বক: জেনে নিন দারুণ এই বিউটি টিপসগুলো!
তৈলাক্ত ত্বক মানেই বাড়তি ব্ল্যাকহেড, পিম্পল আর মেকআপের সমস্যা। তৈলাক্ত ত্বকের জন্যই তাই কিছু চমৎকার ও কার্যকর বিউটি টিপস নিয়ে এসেছি আমরা!
১। মুখ ভালোভাবে, বার বার ধুয়ে ফেলুন
তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে চেহারাকে ফ্রেশ দেখাতে মুখ ভালোভাবে ধোয়ার কোনো বিকল্প নেই। তাই দিনে হলুদ, মধু, টি ট্রি ওয়েল ইত্যাদি উপয়াদান দিয়ে পানির মাধ্যমে ৩-৪ বার মুখ ধুয়ে নিন!
২। স্ক্র্যাব করুন
তৈলাক্ত ত্বকের জন্য এটাও বেশ কার্যকর একটি উপায়। চেষ্টা করুন প্রায়ই ত্বক স্ক্র্যাব করতে। এতে ত্বকের তৈলাক্ত ভাব কমে আসবে।
৩। ফেস মাস্ক ব্যবহার করুন
বাজারে চন্দন, মুলতানি মাটিসহ দারুণ কিছু ফেস মাস্ক পাওয়া যায়। সপ্তাহে এগুলো একবার ব্যবহার করে ত্বকের তৈলাক্ত ভাব কমিয়ে আনুন।
৪। অ্যালকোহল ফ্রি টোনার ব্যবহার করুন
ত্বকের বাড়তি তেল দূর করতে ও ময়লা সরিয়ে অ্যালকোহলমুক্ত টোনার ব্যবহার করুন।
৫। ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করুন
তৈলাক্ত ত্বকের যথেষ্ট ময়েশ্চারাইজার প্রয়োজন। দিনে তাই ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না একদম!
Share this article

