পানিশূন্য ত্বক: কারণ, লক্ষণ ও যত্ন!
খুব সহজেই ত্বক পানিশূন্য হয়ে যায়- এমন সমস্যায় শুধু আপনি নন, ভুগছেন পৃথিবীর আরো অনেকেই। ত্বক বেশ কয়েক রকমের হয়, যার মধ্যে ডিহাইড্রেটেড স্কিন জন্ম নেয় সেবাসিয়াস গ্রন্থির মাধ্যমে। এই গ্রন্থি পর্যাপ্ত তেল উৎপাদন না করতে পারলে ত্বক শুষ্ক হয়ে পড়ে!
ড্রাই স্কিনের মূল লক্ষণগুলো হলো:
- ত্বক ফ্যাকাশে দেখানো
- ত্বক চুলকানো
- ফোলা চোখ
- ত্বকে ভাঁজ পড়া
- ত্বকের প্রদাহ হওয়া
- ত্বকের সংবেদনশীলতা
- খসখসে ত্বক
তবে, একইসাথে অনেকে মুখের শুষ্কভাব, মাথা ঘোরানো, দুর্বল বোধ করা ইত্যাদি সমস্যাও অনুভব করতে পারেন।
শুষ্ক ত্বকের যত্ন
ডিহাইড্রেটেড ত্বকের যত্নে নিচের কাজগুলো করতে পারেন আপনি:
১। প্রচুর পরিমাণে পানি পান। তবে অতিরিক্ত পানি পান করা থেকে বিরত থাকুন, অন্যথায় আপনার শরীরে মিনারেলের ঘাটতি দেখা দিতে পারে।
২। মদ্যপান ও ধূমপানের অভ্যাস থাকলে এই অভ্যাস থেকে বিরত থাকুন।
৩। নিয়মিত শরীরচর্চা করুন, এবং শরীরচর্চার সময় পানি পান করুন।
৪। খাদ্যাভ্যাসে খানিকটা পরিবর্তন এনে ফল, সবজি ও প্রাকৃতিক খাবার গ্রহণ করুন। এছাড়াও নিয়মিত শুষ্ক ত্বক তুলে ফেলুন, এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন!
Share this article

