সানব্লক কিনবেন, নাকি সানস্ক্রিন?
সূর্য থেকে ত্বককে সুরক্ষিত রাখা কি আসলেই প্রয়োজন? অবশ্যই! সূর্যের ক্ষতিকর রশ্মি শুধু আমাদের ত্বকের ক্ষতিই করে না, জন্ম দেয় ক্যান্সারেরও। এজন্যই সূর্য থেকে বাঁচতে আমাদের প্রয়োজন সান প্রোটেকশন। কিন্তু সানস্ক্রিন, নাকি সানব্লক- কোনটা এক্ষেত্রে সবচেয়ে ভালো?
সানব্লক ও সানস্ক্রিনের পার্থক্য
প্রাকৃতিক ও রাসায়নিক পদার্সের মিশ্রণে তৈরি সানব্লক সূর্যের ক্ষতিকর রশ্মিকে আমাদের ত্বক পর্যন্ত আসতে দেয় না। জিংক অক্সাইড, টাইটানিয়াম অক্সাইডের মতো উপাদানের কারণে সানব্লক হয় ভারী। অন্যদিকে সানস্ক্রিন বেশ পাতলা।
সানব্লক অনেকেই পছন্দ করেন না ত্বকের উপরে সাদা ভাব তৈরি করে বলে। সানস্ক্রিন সেটা করে না।
সানব্লক সূর্যের ইউভিবি রশ্মিকে আটকে দেয়, যেটি ত্বক পুড়িয়ে ফেলে। অন্যদি,কে সানস্ক্রিন ইউভিএ রশ্মিকে আটকে দেয়, যেটি দীর্ঘকালীন ত্বকের স্বাস্থ্য, বয়স্কভাব ও অন্যান্য ক্ষতিকর প্রভাব কমিয়ে আনে।
সানব্লক, নাকি সানস্ক্রিন ভালো?
ব্যবহারের উপর নির্ভর করে সানব্লক ও সানস্ক্রিন দুটোকেই ভালো বা খারাপ বলা যায়। আপনি যদি অনেকটা সময় সূর্যের নিচে থাকেন, ত্বক জ্বলে যাওয়ার চিন্তা থাকে, সেক্ষেত্রে আপনার জন্য সানস্ক্রিন ভালো। অন্যথায়, বর্তমানে পাতলা, আঠালো না হওয়া ও সূর্যের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনে বলে সানস্ক্রিনকেই বেছে নেন বেশিরভাগ ব্যবহারকারী।
Share this article

