Top

সামান্য হাতের চামড়া ছিলে যাওয়া থেকে শুরু করে দুর্ঘটনায় কাটা স্থান- শরীরে এমন ক্ষতের দাগ আমাদের সবারই কম-বেশি আছে। আঘাত পেলেও সেই আঘাতের দাগ হবে না, এমনটা হলে কত ভালো হতো তাই না?

ত্বকের কাটাছেড়া থেকে দাগ হওয়ার ক্ষেত্রে কিছু করণীয় ও বিরত থাকার মতো কিছু কাজের কথাই বলবো আজ!

কেন ত্বকে ক্ষতের দাগ থেকে যায়?

ত্বকে কেটে গেলে শরীর সেটা সারিয়ে তুলতে কোলাজেন উৎপন্ন করে। এই কোলাজেন থেকেই তৈরি হয় দাগ। কেটে গেলে দাগ হবেই। তবে সেই দাগ যেন বেশি না হয় সেজন্য নিচের টিপসগুলো মেনে চলুন!

ত্বকে কাটাছেড়া হলে যা করবেন

১। দ্রুত চিকিৎসকের সাথে কথা বলুন। এতে ক্ষতের ট্রমা একটু হলেও কমে যাবে। আর যত দ্রুত সম্ভব ফার্স্ট এইড ব্যবহার করুন।

২। ক্ষত ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্যাক্টেরিয়ার জন্ম রোধ করতে মাইল্ড সাবানও ব্যবহার করতে পারেন।

৩। ময়েশ্চারাইজার ও পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। এতে ক্ষতস্থান আর্দ্র থাকবে ও দাগ কমে আসবে।

৪। ক্ষতস্থান আবৃত রাখুন ও কম হাঁটা-চলা করুন। অন্যথায় আপনার ক্ষতে সংক্রমণের সভাবনা বেড়ে যাবে।

ত্বকে কাটাছেড়া হলে যা করবেন না

১। সূর্যের আলোতে সরাসরি ক্ষতস্থান রাখবেন না।

২। ধুমপান করা থেকে বিরত থাকবেন।

৩। ক্ষতস্থানের মরা চামড়া তুলবেন না।

৪। ক্ষত সারানোর ক্রিম ব্যবহার করবেন না।

এছাড়া ক্ষতস্থানের দাগ কমিয়ে আনতে ভিটামিন ই দিয়ে মালিশও করতে পারেন।

Post a Comment