Top

ব্রন সমস্যার সমাধানে স্যালিসাইলিক এসিড ও বেনজয়েল পারঅক্সাইড- দুটি উপাদানকেই বেশ কার্যকর বলে মনে করা হয়। তবে দুটোই ত্বকের প্রদাহ দূর করে ব্রন সারিয়ে তুললেও পার্থক্য আছে এই দুটি উপাদানে। চলুন, জেনে নেওয়া যাক স্যালিসাইলিক এসিড ও বেনজয়েল পারঅক্সাইডের মধ্যে পার্থক্য সম্পর্কেই!

বেনজয়েল পারঅক্সাইড

বেনজয়েল পারঅক্সাইড ক্রিম, লোশন ও জেলে ব্যবহৃত একটি ড্রাগ যেটি অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিমাইক্রোব্যাক্টেরিয়াল উপাদান হিসেবে কাজ করে।

এই উপাদানটি-

  • ত্বকের তৈলাক্ত ভাব কমিয়ে আনে;
  • ত্বকের প্রদাহ ও ব্যাক্টেরিয়ার সংক্রমণ কমিয়ে আনে;
  • মেকআপ ত্বক থেকে তুলে ফেলার পর ত্বকে বেনজয়েল পারঅক্সাইড ব্যবহার করা উচিৎ।

স্যালিসাইলিক এসিড

ব্রন দূরীকরণের প্রাকৃতিক উপায় হিসেবে চিকিৎসকেরা স্যালিসাইলিক এসিডকে পছন্দ করেন। ব্রণের সমাধানের পাশাপাশি এটি ত্বকের মরা চামড়া তুলতে সাহায্য করে।

এই উপাদানটি-

  • লোমকূপ পরিষ্কার করে;
  • ত্বকের কেরাটিন নরম করতে সাহায্য করে;
  • রক্ত চলাচল স্বাভাবিক করে।

নানা রকম পণ্যে স্যালিসাইলিক এসিড থাকে, যেটি আপনি দিনে দুবার ব্যবহার করতে পারেন। তবে এই উপাদানগুলো ত্বককে শুষ্ক করে তোলে এবং সব ত্বকের সাথে যায় না বিধায় নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। অতিরিক্ত বেনজয়েল পারঅক্সাইডের ব্যবহার ত্বকে বয়সের ছাপ দ্রুত ফেলে। স্যালিসাইলিক এসিড ত্বকের রঙও বদলে দেয়। তাই যেকোনো উপাদান বেছে নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Post a Comment