Top

সানস্ক্রিন ত্বককে পুড়ে যাওয়া, বয়সের ছাপ, সাধারণ ক্ষতি থেকে শুরু করে ক্যান্সার থেকে সুরক্ষিত রাখে। ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহার যেমন জরুরি, তেমনি জরুরি সঠিক সানস্ক্রিন বেছে নেওয়াও। চলুন, আজ জেনে নেওয়া যাক দোকান থেকে সানস্ক্রিন কেনার সময় কোন বিষয়গুলোর দিকে নজর রাখবেন!

১। অ্যালার্জি তৈরিকারী উপাদান

সানস্ক্রিনের লেবেলে দেখুন সেখানে কোনো অ্যালার্জিক উপাদানের কথা বলা হয়েছে কিনা। অন্যথায় ত্বকের সুস্থতা নিশ্চিত করতে গিয়ে আরও বড় সমস্যায় ভুগবেন আপনি।

২। এসপিএফ-এর পরিমাণ

সানস্ক্রিনে এসপিএফ অন্তত ১৫ শতাংশ থাকলে সেটি ত্বককে সূর্যের ইউভি রশ্মি থেকে সুরক্ষিত রাখে। চেষ্টা করুন সানস্ক্রিন কেনার সময় এসপিএফ ৩০ আছে এমন সানস্ক্রিন কিনতে। আরো ভালো ফলাফলের জন্য এসপিএফ ৩০-৫০ এর সানস্ক্রিন কিনুন।

৩। উপকারী উপাদানের উপস্থিতি

চেষ্টা করুন টাইটেনিয়াম ডাইঅক্সাইড, জিংক ডাইঅক্সাইড এবং অ্যাভোবেনজোন আছে এমন সানস্ক্রিন কিনতে। সাথে ত্বকের টিউমার প্রতিরোধকারী ভিটামিন-এ সংযুক্ত সানস্ক্রিনের কথাও ভাবতে পারেন।

৪। সানস্ক্রিনের সঠিক ফর্মুলা

বাজারে লোশন, স্প্রে সহ নানাভাবে সানস্ক্রিন পাওয়া যায়। একেকজনের জন্য একেক ধরনের সানস্ক্রিন উপকারী হয় বিধায় সেই সানস্ক্রিনের ধরন বাছুন যেটি আপনার ত্বকের সাথে যায়। আর সবশেষে খেয়াল রাখুন আপনি সূর্যের নিচে কতটা সময় থাকছেন। সানস্ক্রিন বেছে নেওয়ার সময় এই সময়ের কথাও মাথায় রাখুন!

Post a Comment