শ্যামবর্ণের মেয়েদের জন্য মেকআপ টিপস
গায়ের রং যেমনই হোক না কেন, মেকআপের সঠিক শেড নির্বাচন করে সুন্দরভাবে মুখখানা ঠিকই সাজিয়ে তোলা যায়। হলিউড-বলিউডে এমন অনেক শ্যামবর্ণের অভিনেত্রী রয়েছেন, সুন্দর মেকআপে যারা আরো মোহনীয় হয়ে উঠেছেন। শ্যামবর্ণের নারীদের মেকআপের ক্ষেত্রে যে বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকতে হবে সেসব নিয়েই চলুন জানানো যাক আপনাদের।
- শ্যামলা ত্বকে শুষ্কভাব স্পষ্ট বোঝা যায় আর ময়েশ্চারাইজার ব্যবহার না করে মেকআপ করলে জায়গায় জায়গায় ফাউন্ডেশন ফেটে যায়। তাই ফাউন্ডেশনের সাথে কয়েক ফোঁটা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
- ফাউন্ডেশনের শেড নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই স্কিন টোনের চেয়ে এক শেড গাঢ় রং নির্বাচন করতে হবে।
- ফাউন্ডেশনের রং নির্বাচনের ক্ষেত্রে হাতের মুঠোর উপরে প্রয়োগ না করে চোয়াল বা কপালের অংশে প্রয়োগ করে দেখতে হবে।
- মুখের পাশাপাশি গলাতেও ফাউন্ডেশন প্রয়োগ করতে হবে।
- ডার্ক সার্কেল ও ব্রনের দাগ ঢাকতে ফাউন্ডেশনের পর সঠিক রঙের কনসিলার ব্যবহার করতে হবে।
- চোখের সাজের ক্ষেত্রে কপার, গোল্ড, গ্রিন ও বারগান্ডি রঙের আইশ্যাডো, এবং আইলাইনারের ক্ষেত্রে গ্রিন, ব্লু, হোয়াইট ও পার্পল রঙের ব্যবহার চোখ দুটো আকর্ষণীয় করে তুলবে।
- শ্যামলা ত্বকে ব্লাশ করার ক্ষেত্রে উজ্জ্বল রং, যেমন- পিচ, কোরাল, অরেঞ্জ, রোজ, ওয়াইন, প্লাম ও ব্রোঞ্জ এ ধরনের রং নির্বাচন করতে হবে।
- গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করতে হবে।
- ভ্রু পাতলা হলে আইব্রো পেন্সিল দিয়ে সুন্দর করে এঁকে নিতে হবে।
- তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে সবশেষে লুজ পাউডার ব্যবহার করতে হবে।
Share this article
