শুষ্ক ত্বকের সঠিক যত্ন
শীত কিংবা গ্রীষ্ম, শুষ্ক ত্বকের জন্য প্রতিটি মৌসুমই বেশ কষ্টকর। আপনিও কি ভুগছেন শুষ্ক ত্বকের এই সমস্যায়? আপনার জন্যই শুষ্ক ত্বককে সুস্থ ও স্বাভাবিক রাখার দারুণ কিছু টিপস নিয়ে এসেছি আমরা!
১। গরম পানি ব্যবহার
ঠান্ডা পানি শুষ্ক ত্বককে আরো বেশি শুষ্ক করে তোলে। তাই গোসলে গরম পানি ব্যবহার করুন।
২। গন্ধহীন সাবান বাছুন
সুগন্ধী সাবান মানেই বাড়তি রাসায়নিক পদার্থ। এই বাড়তি রাসায়নিক ত্বককে বাজেভাবে প্রভাবিত করে। তাই চেষ্টা করুন গন্ধ নেই এমন সাবান ব্যবহার করতে।
৩। নারকেল তেল ব্যবহার
নারকেল তেলে ফ্যাটি অ্যাসিড থাকে, যা ত্বককে নরম ও ময়েশ্চারাইজড করে। গোসলের পর বা রাতে ঘুমানোর আগে ত্বকে নারকেল তেল মালিশ করুন।
৪। অ্যালোভেরা জেল মাখুন
অ্যালোভেরা জেলে প্রদাহ দূরকারী ও ময়েশ্চারাইজার উপাদান থাকায় ত্বকে মাখুন অ্যালোভেরা জেল। সাথে রাখতে পারেন অ্যাভোকাডো মাস্কও।
৫। শুষ্ক ত্বক সরিয়ে ফেলুন
ত্বকে শুষ্কতা থাকলে সেটি দ্রুত স্ক্রাব দিয়ে সরিয়ে ফেলুন। এতে করে ত্বক আরো বেশি সুস্থ থাকবে।
৬। অ্যান্টি-এজিং পণ্য এড়িয়ে চলুন
অ্যান্টি-এজিং পণ্য ত্বককে আরো শুষ্ক করে তোলে। তাই চেষ্টা করুন এই পণ্যগুলো ব্যবহার না করতে। সাথে অবশ্যই খাদ্যতালিকায় ওমেগা-৩ এবং প্রচুর পানি রাখতে ভুলবেন না যেন!
Share this article


