শুষ্ক ত্বকের ক্ষেত্রে যে উপাদানসমৃদ্ধ পণ্যগুলো এড়িয়ে চলা উচিত
ত্বকের ধরন অনুযায়ী মেকআপ পণ্য ভিন্ন ভিন্ন হয়। কেনার আগে অবশ্যই লেবেলে উল্লিখিত উপাদানসমূহ সম্পর্কে অবগত হয়ে মেকআপ পণ্য কিনতে হবে। যে উপাদানগুলো থাকলে শুষ্ক ত্বকের ক্ষেত্রে পণ্য নির্বাচনে সেগুলো এড়িয়ে চলতে হবে, সেসব সম্পর্কে চলুন জেনে নেয়া যাক।
অ্যালকোহল
অ্যালকোহল, যেমন- ইথানল বা আইসো প্রোপাইল অ্যালকোহল ত্বককে আরও শুষ্ক করে ফেলে এবং জ্বালাপোড়ার সৃষ্টি করে।
গ্লাইকোলিক অ্যাসিড
ব্ল্যাকহেডস ও বন্ধ লোমকূপ খুলতে সাহায্য করে এই এসিড, কিন্তু এর পাশাপাশি ত্বককে মারাত্মকভাবে শুষ্ক করে। শুষ্ক ত্বকে কেউ যদি গ্লাইকোলিক এসিডসমৃদ্ধ কোনো পণ্য ব্যবহার করে থাকেন, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিকল্প কোনো সমাধানের পথে হাঁটতে হবে।
সুগন্ধি
সুগন্ধিযুক্ত মেকআপ পণ্য কে না পছন্দ করে! কিন্তু শুষ্ক ও সংবেদনশীল ত্বকে এটি জ্বালাপোড়ার সৃষ্টি করে।
স্যালিসাইলিক অ্যাসিড
তৈলাক্ত ও ব্রন হয় এমন ত্বকের জন্য স্যালিসাইলিক এসিড খুবই উপকারী। কিন্তু শুষ্ক ত্বকে এটি শুষ্কতার বাড়তি মাত্রা যোগ করে।
প্যারাবেন
এটি মূলত একধরনের প্রিজারভেটিভ। শ্যাম্পু ও কন্ডিশনারের পাশাপাশি অনেক বিউটি প্রোডাক্টে প্যারাবেন ব্যবহার করা হয়। এটি যেহেতু একটি প্রিজারভেটিভ, তাই এটি ব্যবহার থেকে বিরত থাকাই শ্রেয়।
Share this article
