Top

মেকআপ ব্যক্তিগত পছন্দের একটা বিষয়। কেউ হালকা সাজ পছন্দ করে, তো কেউ ভারী সাজ। কেউ হয়তো সামান্য সবজি কিনতে বাইরে গেলেও চোখে কাজল বা মাসকারা না লাগিয়ে বের হয় না। তবে কিছু কিছু সময় আছে, যখন মেকআপ করা একদম অনুচিত, কারণ সেক্ষেত্রে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।

  • জিমে যাওয়ার সময় কোনোভাবেই মেকআপ করা যাবে না। শারীরিক কসরতের ফলে শরীর থেকে প্রচুর ঘাম বের হয়। মেকআপ করা থাকলে ত্বকের উপর যে আস্তরণ তৈরি হয় তা ত্বকের স্বাভাবিক ‘ড্রেইনেজ সিস্টেম’কে ব্যাহত করে।
  • মেকআপ করা থাকলে তা সাঁতার কাটার সময় পানিতে উপস্থিত ক্লোরিন এবং ত্বকের মধ্যে একধরনের প্রতিবন্ধক হিসেবে কাজ করে। সাঁতার কাটা শেষে ভালোভাবে মুখ পরিষ্কার করে তারপর মেকআপ করতে হবে।
  • মুখে ব্রন থাকলে মেকআপ করা থেকে বিরত থাকা উচিত। ব্রনের উপর মেকআপ করার কারণে তা সারতে অনেক বেশি সময় লাগে, এবং অনেক সময় সেখানে জ্বালাপোড়া হতে পারে। এছাড়াও, মেকআপের জন্য যে ব্রাশ ব্যবহার করা হয়, তাতেও ব্যাকটেরিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।
  • ‘লেজার হেয়ার রিমুভালের’ পর অন্ততপক্ষে ৩-৪ দিন পর মেকআপ করা যেতে পারে। কারণ এই ট্রিটমেন্টের পর ত্বক অনেক সংবেদনশীল হয়ে পড়ে। তাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়। 

Post a Comment